Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। মহাসচিব আরো বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির…
রাজধানীতে বসবাসরত ভোলাবাসী নিজেদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ-এ অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা জানান, আমাদের প্রধান দাবি ভোলা–বরিশাল সেতু নির্মাণ। তারা বলেন, “ভোলার প্রতিটি মানুষ এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। জনজীবন সহজ করা এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আন্দোলনকারীরা আরও বলেন, সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, এবং এ দাবির সঙ্গে সম্পূর্ণ ভোলাবাসীর আবেগ ও সমর্থন জড়িয়ে আছে। তারা বলেন, “জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থেই…
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিবি রোড ২০৭-এ এই স্টোরটি চালু করা হয়। অপোর জন্য এটি দেশে একটি অন্যতম মাইলফলক, যেখানে এক ছাদের নিচে পণ্যের অভিজ্ঞতা, সুবিধা ও বিশেষজ্ঞ সেবা একত্রিত করে প্রিমিয়াম স্মার্টফোন রিটেইলের নতুন মানদণ্ড স্থাপন করা হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’-এরও সূচনা হয়, যা অপো ক্রেতাদের জন্য আকর্ষণীয় কার্যক্রম, পণ্য প্রদর্শনী ও এনগেজমেন্টের সুযোগ নিয়ে এসেছে। মানুষ ও তাদের লাইফস্টাইলের কথা বিবেচনায় নিয়ে ডিজাইন করা নতুন এই স্টোরটি ঐতিহ্যবাহী রিটেইল মডেলকে অতিক্রম করে গেছে। এখানে দর্শনার্থীরা অপোর প্রিমিয়াম প্রযুক্তির অভিজ্ঞতা সরাসরি গ্রহণ করতে পারবেন।…
হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। দমকল কর্মীরা আজ শুক্রবার আবাসিক ওই বহুতল ভবনের শেষ ফ্ল্যাটগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি আবাসিক ভবনের ওই কমপ্লেক্সে আগুন লাগার ৩৬ ঘণ্টারও বেশি সময় পর চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ইউনিট রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অগ্নিকাণ্ডের ফলে ৫০ জনেরও বেশি মানুষ এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। যার মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর ও ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত অনেক লোক নিখোঁজ রয়েছে। যদিও…
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় গত সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে নিহত তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক…
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার পর এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান গোলাম ফারুক।
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় এই সপ্তাহে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে ও অপর ১৪ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানায়, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। সেখানে রাতের বেলা পাহাড়ের ঢাল ভেঙে ১৬ জন জীবন্ত চাপা পড়ে। পার্শ্ববর্তী নুওয়ারা এলিয়া জেলায় একইভাবে আরও চার জনের মৃত্যু হয়েছে। অন্যত্র থেকে বাকিদের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কাদা ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ হাজার ১০০ জনেরও বেশি পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ডিএমসি জানায়, শ্রীলঙ্কা জুড়ে নদীর পানির…
ফুটবল দুনিয়ায় কার্লো আনচেলত্তির সামনে যেন এক অনিবার্য প্রশ্ন— নেইমার জুনিয়রকে কবে দেখা যাবে আবার ব্রাজিল জাতীয় দলে? আনচেলত্তি সবসময়ই একই উত্তর দেন: “ও সম্পূর্ণ ফিট হলেই তাকে ডাকবো।” কিন্তু স্কোয়াড ঘোষণার সময় এলেই নেইমারের পুরোনো দুঃস্বপ্ন—চোট—আবার মাথাচাড়া দিয়ে ওঠে। নতুন বছর শুরু হওয়ার আগেই আরেকটি ইনজুরিতে পড়ে আবারও অনিশ্চয়তার ঘরে ফেরত পাঠাল তারকা ফরোয়ার্ডকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, বাঁ পায়ের হাঁটুর সাম্প্রতিক চোটের কারণে ২০২৫ সালের বাকি সময় মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ নেইমারের। ব্রাজিলিয়ান লিগ ব্রাজিলেইরাওতে সান্তোসের এখনও তিনটি ম্যাচ বাকি, কিন্তু নেইমারের নাম সেখানে থাকাটা এখন স্বপ্নের মতোই। গত ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। এর…
টলিউড তারকা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে ঘিরে বছরের পর বছর ধরে আলোচনা থামতেই চায় না। পর্দার থেকে বাস্তব জীবনের ঘনিষ্ঠতা—সবকিছুই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। একাধিক ছবিতে তাদের যুগল উপস্থিতি, প্রেমের গুঞ্জন, এমনকি দুই পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি দেখা যাওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত যেন স্পষ্টভাবেই ধরা দেয়। কিন্তু কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? এই প্রশ্নটিই যেন তাদের পিছু ছাড়ে না। এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন ঘুরেফিরে আসে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র। বিয়ে সংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ…
এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। রোগটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন। ২০২৩…
