Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৩.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.০৭ শতাংশ বেশি। সোমবার, ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে মোট ১,৩০৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগে গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১,১১৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৯০ কোটি ১২ লাখ ডলার বা ১৭.০৭ শতাংশ। এদিকে, সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে এসেছে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। তারেক রহমান লেখেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’ তিনি আরও লেখেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য…
তুরস্ক মানববিহীন যুদ্ধবিমানের আকাশ–থেকে–আকাশে নিক্ষেপযোগ্য (বিভিআর) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বিশ্ব সামরিক প্রযুক্তিতে নতুন ইতিহাস গড়েছে। ফাইটার জেট প্রযুক্তির উন্নয়নে এটি দেশটির জন্য এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই মানববিহীন যুদ্ধবিমানের নাম বায়রাকতার কিজিলেলমা। গত ৩০ নভেম্বর, রোববার, বায়কার এক ঘোষণায় জানায়, কিজিলেলমা আকাশ–থেকে–আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জেট ইঞ্জিনচালিত একটি চলমান উড়ন্ত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করেছে। এটিই বিশ্বের প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান (বিভিআর) পাল্লায় এয়ার–টু–এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টার্গেট ধ্বংস করেছে। এন–সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, “বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান BVR দূরত্বে এয়ার–টু–এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলমান লক্ষ্যবস্তুকে ভূপাতিত করল।” এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে স্থানীয়ভাবে…
মধ্যরাতে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএসের বরাত দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করে তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলেন। দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ফরাসি অধিনায়ক। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি এমবাপের প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছর, আর সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি উজ্জ্বল পালক। রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই অর্জন করেছিলেন—সেই কাতারে এবার নাম লিখালেন এমবাপে। মাত্র চার দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই চার গোল করে রিয়ালের হয়ে এক ম্যাচে চতুর্থ গোল করা খেলোয়াড়দের…
হঠাৎ করেই নতুন এক রাজকীয় রূপে হাজির হলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের এই নতুন লুক ইতোমধ্যেই দর্শকদের মাঝে তৈরি করেছে তুমুল কৌতূহল। সম্প্রতি দুজনকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী পোশাকে, যেন সম্রাট ও সম্রাজ্ঞীর অবয়ব। তাদের এই রাজকীয় সাজপোশাক ভক্তদের মনে দিয়েছে এক নতুন চমক। রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহল ও প্রশংসার বন্যা। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন। তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্ম নয়— পলাশ ও ইভানার এই বিশেষ লুক তৈরি…
ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটের দিকে এ আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বিকাল সোয়া ৫টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬…
রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবন্ধু গ্রুপ। আজ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন,পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান, এছাড়াও গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।…
রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও চ্যালেঞ্জের পর আমরা একটি নতুন সুযোগ অর্জন করেছি। এই সুযোগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রাস্তা তৈরি হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের কার্যক্রমের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সংস্কারের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি। বর্তমানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়েছে।” মির্জা ফখরুল আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের ঘোষণা…
