Author: স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। এবার নতুন করে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী ঘোষণা করেছে। তবে প্রথমবারের ঘোষণা দেওয়া তালিকা থেকে মাদারীপুর-১ আসনের প্রার্থীতা স্থগিত করে বিএনপি। নতুন করে ঘোষণা করা ৩৬ আসনে বিএনপির প্রার্থী যারা ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো.…

Read More

মার্কিন বিমান বাহিনীর অভিজাত এরিয়াল ডেমোনস্ট্রেশন টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার ঘটনা ঘটে। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক মুহূর্ত আগে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমান বাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্টে জনসন বুধবার এক ইমেইলে নিশ্চিত করেছেন, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে সকাল ১০:৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জানা গেছে, এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির একটি শুকনো হ্রদের জমিতে…

Read More

চোটের সঙ্গে প্রতিদিন লড়াই করলেও থেমে নেই তার ঝলক। শতভাগ ফিট না হয়েও নিজের জৌলুস দেখিয়ে চলেছেন নেইমার। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলিয়ান সেরি এ-তে দুর্দান্ত জয় পায় সান্তোস। জুভেন্তুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে তিনটি গোলই আসে নেইমারের পা থেকে। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও, ম্যাচের ৫৬তম মিনিটে গোল উৎসবে প্রথম সুর তোলেন তিনি। এরপর ৬৫ ও ৭৩তম মিনিটে আরও দুই গোল করে পূরণ করেন ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় হ্যাটট্রিক। গত কয়েকদিন ধরেই ইনজুরি-জর্জরিত এই তারকা শতভাগ ফিট ছিলেন না। তবুও আগের ম্যাচে স্পোর্ট-এর বিপক্ষেও ৩–০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন—সেখানেও গোলসহ রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আর এবার হ্যাটট্রিক করেই আবারও জানান…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৪ মিনিটে ৪৫ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (EMSC) তথ্যমতে, আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। আর এর মাত্রা ছিল ৪ দশমিক ১। বাংলাদেশ ভূমিকম্প গবেষণা কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালামে, যার গভীরতা ১০৬ দশমিক ৮ কিলোমিটার। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকেও ভূমিকম্প অনুভূত…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সোমালি অভিবাসীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ‘আমরা সোমালি অভিবাসীদের চাই না’। আফ্রিকান দেশটির দীর্ঘ দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত করা উচিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্পের উত্তপ্ত মন্তব্য এমন সময় এলো যখন মিনেসোটা রাজ্যে একটি কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে, যেখানে প্রসিকিউটররা বলছেন যে এক বিলিয়নের বেশি অর্থ অস্তিত্বহীন সামাজিক সেবায় গেছে, মূলত সোমালি আমেরিকানদের দ্বারা ভুয়া বিলিংয়ের মাধ্যমে। ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘সোমালিয়ায় তাদের কিছুই নেই, তারা কেবল একে অপরকে হত্যা করার জন্য দৌড়াদৌড়ি করে।’ তিনি বলেন, ‘তাদের দেশটা ভালো না। তাদের দেশ বাজে এবং আমরা চাই…

Read More

জনপ্রিয় কাজল ও টুইঙ্কলের টেলিভিশন শো সম্প্রচারের পর থেকেই দর্শকদের নজর কাড়ছে। তবে নানা মন্তব্যকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শোটি নিয়ে বিতর্কও দানা বাঁধে। সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অক্টোবর মাসে প্রচারিত এক পর্বে টুইঙ্কল স্বামীদের ‘বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক’ নিয়ে বলেন, ‘এগুলো নিয়ে আমার আপত্তি নেই, ছোটখাটো ভুল বলে এসব এড়ানো যায়।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিতর্ক বাড়তে থাকায় টুইঙ্কল পরে বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘এটা কোনো গুরুতর মন্তব্য ছিল না। মজার ছলেই বলা হয়েছিল। সত্যিই যদি সবাই সারাজীবন এক সঙ্গীকে নিয়েই থাকতে পারত, তাহলে বিষয়টি নিয়ে আমরা ভেবে কথা…

Read More

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। আর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। অন্যজন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে। গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। কখনো কখনো অন্যায় আবদার করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন– জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

Read More

ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা জানান, একটি স্বচ্ছ নির্বাচন করতে তার সরকার কাজ করছে। এছাড়া জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেও জানান মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আজ আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আজকের দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা দীর্ঘস্থায়ী পাওয়ার, সুরক্ষিত ও প্রতিটি মুহূর্তের সাথে তাল মেলাতে পারে এমন পারফরম্যান্স চান, তাদের জন্য অপো এ৬ নিয়ে এসেছে নতুন মানদণ্ড। ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫-এর পূর্ণ উত্তেজনার মধ্যেই সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সারাদিনের স্মুথ পারফরম্যান্সের জন্য সুপারকুল ভিসি সিস্টেম সহ অপো এ৬’র যাত্রা শুরু হলো। অপো এ৬’র দীর্ঘস্থায়ী পাওয়ারের মূল কেন্দ্র হলো এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ব্যবহারকারীদের অবাধ বিচরণ…

Read More