Author: স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে প্রকাশ্যে কানে ধরে উঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, অভিযুক্ত ডাকসু সদস্যকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রক্টর বলেন, সর্বমিত্র চাকমার জবাব পর্যালোচনা করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে এক সারিতে দাঁড় করিয়ে কানে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি কার্যকর করেনি, যা তার এই সিদ্ধান্তের কারণ। ট্রাম্পের ভাষায়, ে“চুক্তি কার্যকর করা তাদের অধিকার। কিন্তু চুক্তি না মানা পর্যন্ত আমরা শুল্ক বাড়াচ্ছি।” তিনি জানিয়েছেন, নতুন শুল্ক গাড়ি, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে। তবে এই শুল্ক ইতোমধ্যেই কার্যকর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস…

Read More

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের সদস্যরা। একই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এদিকে পুলিশের…

Read More

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর নৌকাটির একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টাভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। মাল্টার সামরিক বাহিনীর বরাতে জানানো হয়, তিনি প্রায় ২৪ ঘণ্টা ধরে সাগরে ভেসে ছিলেন। তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির ভাষ্যমতে, নৌকাটিতে থাকা আনুমানিক ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীরা…

Read More

দেশে বর্তমানে মাদক সেবনকারীর সংখ্যা আনুমানিক ৮২ লাখে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে গাঁজা, যার সেবনকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। পাশাপাশি ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সেবনের প্রবণতাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশব্যাপী এই গবেষণা পরিচালনা করে। গবেষণার জন্য দেশের ৮ বিভাগ, ১৩ জেলা ও ২৬ উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে, বিভাগভিত্তিক হিসাবে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে (৬.০২ শতাংশ)। এর পরেই…

Read More

বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বে নির্ধারিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় নতুন করে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। চৌধুরী আশিক মাহমুদ জানান, মিরসরাইয়ে প্রায় ৮০ একর জমি অতীতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্প বাতিল হওয়ায় জমিটি নতুনভাবে প্রতিরক্ষা শিল্প…

Read More

গত প্রায় চার মাসে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মোট ৩৬ দফা সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। এসব অভিযানে অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। বিবৃতিতে জানানো হয়, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব অভিযানে নিহতদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেলেও তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ জন মার্কিন হামলা থেকে বাঁচতে নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন বলেও দাবি করা হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির উদ্যোগে আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তিনি আরও বলেন, সাতকানিয়ার এই শতবর্ষী আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো চাপ বা অসহযোগিতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা কোনো চাপ পাইনি। কোনো পক্ষ থেকেই কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ…

Read More