Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব। রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। ফলে দুর্দান্ত…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সেনাসদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে-এ বিষয়ে সরকার আশাবাদী। প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর…
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক কর কমানোর প্রতিশ্রুতিতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে জানা গেছে। তিনি তার সাম্প্রতিক কর-কাটছাঁটের প্রতিশ্রুতি পূরণের জন্য কিভাবে অর্থায়ন করবেন এ নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরী হয়েছে। আজ সোমবার প্রকাশিত গণমাধ্যম জরিপ অনুসারে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। নিক্কেই সংবাদপত্রের সপ্তাহে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাতীয়তাবাদী এই নেতার সরকারের প্রতি জনসমর্থনের হার ডিসেম্বরে ৭৫ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। যা ‘গত অক্টোবরে তিনি ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ৭০ শতাংশের নিচে নেমে এলো।’ তাকাইচি হঠাৎ করে আগামী ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে আগাম মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনের ঘোষণা দেওয়ার…
এন্ড্রিকের রিয়াল মাদ্রিদের অধ্যায়টা ছিল হতাশার। কিন্তু লিঁওতে পা রেখেই যেন বদলে গেল তার গল্প। নতুন ক্লাবে এসে নতুন জীবন খুঁজে পেয়েছেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফরাসি লিগ ওয়ানে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি—আর সেই সঙ্গে নিজের ফিরে পাওয়ার গল্পটাও জানান দিলেন গোলের ভাষায়। গতকাল লিগ ওয়ানে মেৎজের বিপক্ষে ৫–২ গোলের দাপুটে জয় পেয়েছে লিঁও। এই পাঁচ গোলের মধ্যে একাই তিনটি করেন ধারে খেলতে আসা এন্ড্রিক। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল, প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল এবং ৮৭ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। এই কীর্তির মাধ্যমে লিঁও ও লিগ ওয়ানের…
নিজের অভিনয়গুণ আর আপসহীন স্পষ্টবাদিতার জন্য বারবারই আলোচনার কেন্দ্রে থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি বরাবরই সরব ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে। সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিনোদন জগতের অন্ধকার দিক যেমন তুলে ধরেছেন, তেমনি প্রকাশ করেছেন নিজের দীর্ঘ অভিনয়জীবনের এক ধরনের আক্ষেপও। স্বস্তিকার বিশ্বাস, অভিনয় যদি শতভাগ নিখুঁত হয়, তাহলে জনপ্রিয়তার অঙ্ক কষা কিংবা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে কাজ করলেও বর্তমান প্রজেক্টটি তার কাছে আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, এই ধরনের চরিত্রে তাকে এতদিন কেউ ভাবেননি। এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “দুঃখজনক হলেও…
বিএনপির মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে রোববার দিবাগত রাতে বড় মেয়ে শামারুহ মির্জা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি বাবার রাজনৈতিক জীবন পরিবার থেকে দূরে থাকা এবং সংগ্রামের নানা দিক তুলে ধরেন। পোস্টে শামারুহ মির্জা লেখেন, আমরা দুই বোন যখন ছোট্ট ছিলাম, আমার বাবা চাকরি ছেড়ে, পুরো পরিবারকে ঢাকায় ফেলে ঠাকুরগাঁয়ে চলে যান। এক-দুই দিন না, বছরের পর বছর আমরা বড় হয়েছিলাম বাবাকে কাছে না পেয়ে, কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করবেন। তিনি লেখেন, খুব কঠিন ছিলো আমাদের বড় হওয়া। আমরা কষ্ট পেয়েছি, বিরক্ত…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে ওই ঘটনার জন্য নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছেন ঢাবির এই শিক্ষার্থী। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল পৌনে তিনটার দিকে সর্বমিত্র চাকমা তার ফেসবুক পেজে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে একটি পোস্টে দেন। ফেসবুক পোস্টে সর্বমিত্র লিখেছেন, ‘আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণসহ এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী…
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামী হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া আজকের রায়ে পলাতক আসামী সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেনকে চার বছরের কারাদণ্ড, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন…
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মাটিচাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন। গত ২৪ জানুয়ারি, শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয় প্রশাসনের ধারণা, আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া টানা ও প্রবল বর্ষণই এই ভূমিধসের মূল কারণ। গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) বার্তা সংস্থা এএফপিকে জানান, তারা এর আগে কখনও এমন ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হননি। তিনি বলেন, “বৃষ্টি বেশি হলে কখনো কখনো পাশের নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে, তবে তা…
