Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিন বা ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টার জন্য চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত প্রায় চার বছরে দুই দেশের মিলিয়ে ১৮ লাখেরও বেশি সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন। মার্কিন থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মোট হতাহত ১৮ লক্ষাধিক সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য। এদের মধ্যে তিন লাখ ২৫ হাজারের কিছু বেশি সেনা নিহত হয়েছেন। বাকিদের বড় অংশ আহত এবং কয়েক হাজার সেনা এখনো নিখোঁজ রয়েছেন। রুশ বাহিনীর এই বিপুল ক্ষয়ক্ষতি প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তির সেনাবাহিনী বিশ্বের কোনো যুদ্ধে এত বেশি…
প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের। সরকার ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে…
বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জনসভায় তারেক রহমান বলেন, “আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। দেশের চলমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।” তিনি অভিযোগ করে বলেন, একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশ এগিয়ে যেতে পারে…
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার জানিয়েছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে তেল খাতে পরিকল্পিত সংস্কারের মাধ্যমে ২০২৬ সালে দেশটি ১৪০ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে। এটি ২০২৫ সালের তুলনায় ৫৫ শতাংশ বেশি। কারাকাস থেকে এএফপি জানায়, দ্রিগেজ বলেন, জ্বালানি খাতে রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণের কয়েক দশকের অবসান ঘটাতে একটি বিল সংসদে গৃহীত হলে ২০২৫ সালের তুলনায় তেল খাতে বিনিয়োগ ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। তিনি দাবি করেন, ‘গত বছর বিনিয়োগ প্রায় ৯০ কোটি ডলারে পৌঁছেছিল এবং চলতি বছরের জন্য ১৪০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর রদ্রিগেজ তার স্থলাভিষিক্ত হন।…
হাঁটুর চোট কাটিয়ে ফেরার পথে ধীরে ধীরে আলোয় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় তার মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সান্তোস কোচ জুয়ান পাবলো ভজভোডার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা। ক্যাম্পেনোতো পাউলিস্তা টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে সান্তোস। ব্রাজিলেইরাঁ শুরু হওয়ার আগেই এই প্রতিযোগিতায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলটি। এর মধ্যেই নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় অধীর হয়ে আছেন সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের ভক্তরা। কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে কোচ ভজভোডা বলেন, “আমরা খুব দ্রুতই নেইমারকে দলে ফিরে পাবো। কয়েক সপ্তাহের মধ্যেই, এমনকি কয়েক…
শৈশবে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা আজও বলিউড তারকা আলিয়া ভাটের মনে গভীর ছাপ রেখে গেছে। সেই অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত সতর্ক থাকতে শেখায়—গাড়ির পেছনের আসনে বসলেও নিয়ম করে সিটবেল্ট বাঁধেন তিনি। রাস্তায় চলাচলের সময় এখনো তার মনে কাজ করে অজানা এক শঙ্কা, কারণ একটি দুর্ঘটনাই একসময় কেড়ে নিয়েছিল তার জীবনের অত্যন্ত কাছের একজন মানুষকে। সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে (আয়া) একটি ভয়াবহ সড়ক…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো পক্ষ থেকে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। তবে, এনসিপি কোনো সংঘাত বা মুখোমুখি পরিস্থিতি চায় না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ ও সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের অন্তর্গত ফকিরাপুলে দলটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আজ হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়। তিনি বলেন, ‘এ সময় তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।’ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আঘাত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নিজের ইচ্ছাতেই তিনি প্রথমবারের মতো চালু হওয়া এই পদ্ধতিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই তিনি এবার এই পদ্ধতিতে ভোট দেবেন।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা। এই পদ্ধতিতে ভোট দিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। সংশোধিত তফশিল…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা প্রদান, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতাই নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। তাই কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি তাদের মানবাধিকারও নিশ্চিত করতে হবে।আর এটি বাস্তবায়নে প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান…
