Author: স্টাফ রিপোর্টার

কারাগারবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানের জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে না দেওয়ার ঘটনাকে নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, এমন সিদ্ধান্ত মানবিকতা ও সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। রোববার সংস্থার চেয়ারপারসন জেড আই খান পান্নার পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী। অনুচ্ছেদ ৩১ নাগরিককে আইনের আশ্রয়লাভের অধিকার দেয়। অনুচ্ছেদ ৩৫(৫) অনুযায়ী, কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর দণ্ড বা আচরণের শিকার…

Read More

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন। সোমবার ভোররাতে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে। ফিলিপাইন কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে। তাদের মধ্যে ১৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং কোস্টগার্ডের বাসিলান শাখা জানিয়েছে, ‘ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি ভোরে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর…

Read More

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মু্ক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, ‘এই … কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ ওই ফোন ধরা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত…

Read More

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর রিটার্নের মাধ্যমে সরাসরি প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, গত বছর যা ছিল প্রায় ১৭০ কোটি টাকা। এই তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (২৫ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৩৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। গত দেড় বছরে ট্যারিফ বাড়ানো হয়নি জানিয়ে তিনি বলেন, এটা নিশ্চিত থাকেন ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য গত দেড় বছরে আমরা ট্যারিফ বাড়াইনি। বরং…

Read More

ঢাকার মঞ্চে তৃতীয় প্রযোজনা নিয়ে আসছে তরুণ নাট্যদল এক্টোম্যানিয়া। এবারের প্রযোজনা বিশ্বনাট্যের অন্যতম শ্রেষ্ঠ নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন–এর কালজয়ী নাটক ‘হোয়েন উই ডেড এওয়েকেন’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি এবং দ্বিতীয় মঞ্চায়ন ২৮ জানুয়ারি। উভয় প্রদর্শনীই হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। নাটকটির ভাষান্তর করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনায় রয়েছেন নওরীন সাজ্জাদ। নাটকটি প্রসঙ্গে নির্দেশক নওরীন সাজ্জাদ বাংলাভিশনকে বলেন, ২০২৩ সালে আত্মপ্রকাশ করা এক্টোম্যানিয়া শুরু থেকেই দর্শকদের জন্য ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক উপহার দেওয়ার চেষ্টা করছে। এর আগে দলের প্রযোজনা ‘হ্যামলেটমেশিন’ ও…

Read More

হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু ভোটাররা কোনো ভয় পাবেন না। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দিবেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গী মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দু ও মুসলিম সবাইকে আমি একই কথা বলছি। আপনারা গত ১৫ বছর ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার ভয় নয়—নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। যাকে পছন্দ করেন, যাকে ভালো মনে করেন, তাকেই ভোট দেবেন। তিনি আরও বলেন, কিছু মানুষ বিভাজন তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গেই বসবাস করে আসছে। আমরা সবাই এক। নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে…

Read More

কোভিড-১৯ মহামারিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনার বিরুদ্ধে শনিবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্থাটির প্রধান। তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ডব্লিউএইচও কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। জেনেভা েেথকে এএফপি জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র ডব্লিউএইচওকে কড়া ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে সরে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয়েছে কি না- ডব্লিউএইচও এখনো তা নিশ্চিত না করলেও সংস্থাটি ‘নিজের পথ হারিয়ে ফেলেছে’। কেনেডির ভাষায়, ‘ডব্লিউএইচও তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। এটি ব্যুরোক্রেসি, স্বার্থের দ্বন্দ্ব ও আন্তর্জাতিক…

Read More

রাজনীতিকে খেলার মাঠ থেকে আলাদা রাখার দাবি অনেকেরই। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মত ভিন্ন। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় তিনি রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন। বাংলাদেশের ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবির পেছনে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও বড় ভূমিকা রেখেছে। এই বিতর্কের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার আগে অনেকেই মন্তব্য করেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। বিশ্বকাপের এক প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন, প্রশাসকরা প্রায়ই খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন, তবে বাস্তবে তা সব সময় সম্ভব হয়…

Read More

গ্ল্যামার আর আত্মবিশ্বাসের মেলবন্ধনে আবারও আলোচনায় ঢালিউড তারকা অপু বিশ্বাস। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও যিনি সমানভাবে সক্রিয়, এবার কালো পোশাকে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, আধুনিক কাটের কালো ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু। পোশাকের সঙ্গে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না বাতাসে ভেসে ছবিগুলোতে এনেছে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া। ছবিগুলোর সঙ্গে অনুপ্রেরণামূলক একটি বার্তাও দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।’ সাজের ক্ষেত্রেও ছিল পরিমিত ও মার্জিত রূপ। পরিপাটি করে বাঁধা খোঁপা, চোখে গাঢ় আই-মেকআপ এবং…

Read More

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। রোববার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত…

Read More