Author: স্টাফ রিপোর্টার

গ্রামবাংলার নীরব প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের মেলবন্ধনে নতুন এক রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় দক্ষতায় দীর্ঘদিন ধরেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। এবার তিনি পুকুরপাড়ে বসে তোলা কিছু ছবি শেয়ার করে ভক্তদের সামনে তুলে ধরেছেন এক নান্দনিক ও মায়াবী লুক। সবুজ ঘাসের ওপর বসে থাকা ভাবনাকে দেখে মনে হয় যেন হলুদ রোদের একটি টুকরো প্রকৃতির মাঝে নেমে এসেছে। ছবিগুলোতে গ্রামবাংলার চিরায়ত সৌন্দর্য আর আধুনিক মননশীলতার এক চমৎকার সংমিশ্রণ ফুটে উঠেছে, যা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে…

Read More

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানান দিক বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষদিন হলেও এক মাস বাড়িয়ে তা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে এনবিআর। এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর ফের সময় বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না…

Read More

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) লোগো উন্মোচন ও এক্সপোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ…

Read More

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে জনগণের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। তিনি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র কোনো পক্ষের পক্ষে নেই, আমরা জনগণের পক্ষে।” বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী এবং বাংলাদেশে কোনো পক্ষের পক্ষে অবস্থান নেবে না। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি…

Read More

বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’…

Read More

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে উভয় পক্ষের আলোচকরা সরাসরি বৈঠক করার কয়েকদিন পরই এই হামলা চালানো হলো। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের একটি বগিতে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার…

Read More

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ভারতের সংসদে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হচ্ছে। বুধবার ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তাঁর স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। রাজ্যসভার কার্যতালিকা সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি প্রকাশিত সূচি অনুযায়ী আজকের অধিবেশনে তিনজন প্রয়াত রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই সঙ্গে স্মরণ করা হবে ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদিকে। এদিন ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কর্মসূচি রয়েছে। লোকসভায় যাঁদের জন্য শোকপ্রস্তাব তোলা হবে, তাঁদের…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব।’ ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখ যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর পড়বেন। যাতে আগে…

Read More

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরো চারজনের মৃত্যু হয়েছে। ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে এবং ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা পাঁচজন…

Read More

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত। জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, বাসাটিতে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শিক্ষার্থী রনি তার সঙ্গী হাসিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে থাকা চারজন দগ্ধ হন।…

Read More