Author: স্টাফ রিপোর্টার

আজ দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকলেও ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও দিনের বেলা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাস পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তারা বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়। এর আগে, চলতি মাসের ৭ তারিখ রাতের সময়, বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয় পশ্চিমবঙ্গের একটি আদালতে। এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড…

Read More

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর দেশের মহাসড়ক অতিক্রমকারী রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, গুরুতরদের প্রয়োজন হলে ঢাকা বা বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারকে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Read More

পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে গত সপ্তাহে সন্দেহভাজন এডিএফ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড মুচাচা ও বাবেসুয়া এলাকায় ঘটে, যেখানে বিদ্রোহীরা শুধু মানুষ হত্যা করেনি, বরং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে। রেডিও ওকাপি জানায়, ৯ থেকে ১৫ মার্চের মধ্যে মুচাচা স্বর্ণ খনি এলাকায় ৩৫ জন এবং বাবেসুয়া এলাকায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কয়েক বছর ধরে কঙ্গোর পূর্বাঞ্চলে সক্রিয় এই এডিএফ গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বা দায়েশ-এর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হচ্ছে। হামলার ফলে স্থানীয়রা বাড়িঘর হারাচ্ছে এবং অনেক পরিবার ৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে…

Read More

রাজধানী ছেড়ে এখনও গ্রামের পথে মানুষের ঢল থামেনি। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ট্রেন ও বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। রোববার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাসস্ট্যান্ডে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানিয়েছেন, ঈদের আগে টিকিট না পাওয়া কিংবা টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পারার কারণে বাধ্য হয়ে তারা ঈদের দ্বিতীয় দিনে যাত্রা করছেন। তবুও সামান্য সময়ের জন্য হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন—এটাই তাদের স্বস্তি। এদিকে কুমিল্লায় ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর পদুয়ার…

Read More

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে ছিল। উদ্ধারকর্মীরা পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের…

Read More

কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া…

Read More

মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর-এর দিন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা-এর দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Read More

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে রাজধানীর বিভিন্ন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার তিনি মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে অবস্থানরত শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের খাদ্য, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও বসবাসের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি খাবারের মানও যাচাই করেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, যা শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার করে। তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।…

Read More

বাংলা সাহিত্যের আবেগঘন গল্প যখন রূপালি পর্দায় নতুন ভাষা খুঁজে পায়, তখন দর্শকদের আগ্রহ যেন অন্য মাত্রা পায়। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট জগত থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর এবার বড় পর্দায় নিয়ে এসেছেন ভিন্ন স্বাদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। গল্প, অভিনয় আর নির্মাণশৈলীর সমন্বয়ে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার…

Read More