Author: স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয় উল্লেখ করে…

Read More

রাজধানীর আকাশে ঝিরঝিরে বৃষ্টি—তবু থামেনি ঈমানি টান। পবিত্র রমজানের শেষ জুমা ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা। পবিত্র রমজান মাসের শেষ জুমা তথা জুমাতুল বিদা উপলক্ষে এদিনের এই সমাগম ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সিয়াম সাধনার মাস বিদায়ের প্রাক্কালে জুমার নামাজে অংশ নিতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ব্যাকুল হয়ে ওঠেন মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকেই মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। রাজধানীর বিভিন্ন প্রান্ত ছাড়াও দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন জাতীয় মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে। দুপুর ১টার আগেই মসজিদের ভেতরের…

Read More

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে বিকল্পভাবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। বৈরি আবহাওয়ার…

Read More

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এভাবেই ক্ষোভ ঝারেন জামায়াত আমির। তিনি বলেন, ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। তিনি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই। তিনি আরও বলেন, অথচ…

Read More

আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। ঘরমুখো মানুষের এই ঢলকে ঘিরে কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট দেখা দিলেও, ঈদের ঠিক আগের দিনে মিলেছে স্বস্তির খবর—ফিরেছে সড়কের স্বাভাবিক গতি। গত কয়েকদিন ধরে এই মহাসড়কে ছিল যানবাহনের ব্যাপক চাপ। কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। থেমে থেমে চলা যানবাহনে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বাড়ি ফেরা মানুষদের। তবে শুক্রবার, ঈদের আগের দিন, সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। মহাসড়কে নেই কোনো যানজট, স্বস্তিতে এবং নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত…

Read More

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দলের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ; সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশনের সার্বিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে বিটিভিকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয় নিয়ে কাজ…

Read More

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে রওনা হয়েছেন হাজারো যাত্রী। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীসংখ্যা কিছুটা কম। কিশোরগঞ্জগামী ‘এগারসিন্দুর প্রভাতী’ ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। তিনি বলেন, “সবচেয়ে ভালো লাগছে, ট্রেন অনেকটাই ফাঁকা—কোনো ভোগান্তি নেই।” অন্যান্য প্ল্যাটফর্মেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। অন্যদিকে রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস…

Read More

বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর। তবে কালবৈশাখীর মৌসুম হওয়ায় উৎসবের এই আনন্দঘন সময়ে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঈদের আগে ও পরে দেশজুড়ে দফায় দফায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর মধ্যে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে এটি রংপুর ও রাজশাহী হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ…

Read More

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুটি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা মাঠ, খয়েরবাড়ি-মির্জাপুরে জামাত দুটি অনুষ্ঠিত হয়। আয়ড়া মাদরাসা মাঠে জামাতের ইমামতি করেন আল আমিন এবং খয়ের বাড়িতে দোলোয়ার হোসেন ইমামতি করেন। ঈমাম দেলোয়র হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, জোতবানি এবং বিনাইল-এই দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাও প্রকাশ করেছেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “ঈদ মোবারক!” তিনি আরও বলেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।” রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “পবিত্র রমজান উপলক্ষে গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।” ঈদের মূল্যবোধের প্রসঙ্গে মোদি বলেন, “ঈদুল ফিতর আমাদের…

Read More