Author: স্টাফ রিপোর্টার

মারকেুটে ব্যাটিংয়ে সবার নজর কাড়লেন অখ্যাত কিরন নাবগিরে। স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে গড়লেন দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ভারতের সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছেন ভারতীয় এ ব্যাটার। সোফি ডিভাইন ৩৬ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ডটি করেছিলেন। তার এই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ডটি নিজের করে নিয়েছেন নাবগিরে। নাবগিরে পাঞ্জাব উইমেন্সের বিপক্ষে ১১০ রান তাড়ায় মহারাষ্ট্রের জার্সিতে একাই করেছেন ১০৬ রান। নিজের ৩৫ বলের ইনিংসটি সাজান ১৪টি চার ও ৭টি ছক্কার মারে। ৩১ বছরের নাবগিরে ভারতের জাতীয় নারী দলের জার্সিতে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সিনিয়র উইমেন’স ট্রফিতে ৩৫টি ছক্কা মেরে সাড়া ফেলে দিয়েছিলেন। যা টুর্নামেন্টটির এক…

Read More

সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরও আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও রয়েছেন। এ ঘটনায় প্রতিবাদস্বরূপ পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসি বি)। আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজটি হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সামাজিকমাধ্যম এক্স (টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, “পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, যাতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।…

Read More

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে।…

Read More

২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ সময়ে এনবিআর মোট ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড। শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা শেখ আল আমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫,৫৫৪.৭৮ কোটি টাকা। তুলনামূলকভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় বেড়েছে ১৫,২৭০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০.২১ শতাংশ। এনবিআর জানায়, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) খাতে রাজস্ব আদায় হয়েছে সর্বাধিক—৩৪,৮১৯…

Read More

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত–অনুসারীদের মাঝে শেয়ার করে নিলেন তার সাহসী বক্তব্য, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই যে কারও সাফল্য আসবে। এ পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্যের কথাই বললেন জয়া আহসান। অভিনেত্রী বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি, ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক,…

Read More

যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন ‘জুলাই সনদ’ স্বাক্ষরের দিনটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যত দিন বাংলাদেশের ইতিহাস থাকবে, তত দিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সব কিছু কেবল শুরু হলো। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান…

Read More

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রিপন (৪৮)। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপার ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের…

Read More

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ দিয়ে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। এটা হলো গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ। আমরা পুরোনো কথাবার্তাগুলো পালটে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা-অনেকগুলো বিষয়ে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসলাম।’ ‘এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমার সেই পথে অগ্রসর হবো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।’ আজ শুক্রবার বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর…

Read More

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি। অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এলাকায় একটি অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, এত মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণের পর এই প্রক্রিয়া নিয়ে শঙ্কা থাকা যায় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, রাষ্ট্র যখন দিয়েছে স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব, তখন এ নিয়ে দ্বিমত করা ঠিক হবে না। তিনি আরো দাবি করেন, যদি কোনো দল এই প্রক্রিয়ায় অংশ না নেয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে। ডা. এজেডএম…

Read More