Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
- নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
Author: স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। বড় ধরনের বিক্রির চাপে বাজারগুলোতে ব্যাপক পতন দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজারের সূচক প্রায় ৬ শতাংশ এবং জাপানের টোকিও বাজার প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। এছাড়া হংকং-এর বাজারে ৩ শতাংশের বেশি পতন হয়েছে। এদিকে সাংহাই, তাইপেই ও ম্যানিলা-এর বাজারে ২ শতাংশের…
এপ্রিলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন। যদিও এখনো পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি, সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালায় পরীক্ষার কাঠামো, নিয়মকানুন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার হলে শিক্ষার্থীদের জন্য ১০টি বাধ্যতামূলক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা ও আচরণবিধিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়। এবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার সময় নির্ধারণ করা হয়েছে ২…
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। এই দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী চালু না করলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে। যদিও…
জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। কোম্পানি থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এছাড়া, বিরামহীনভাবে দীর্ঘ সময় কাজ করার অভ্যাস না থাকায় পাম্পের কর্মীরা শারীরিক ও মানসিক চাপের মধ্যে পড়ছেন। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকলে যেকোনো সময় পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।…
যেকোনো সময় মরে যেতে পারেন এবং তার সামনে যে আছে সেও একটু পরে মরে যেতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। রোববার (২২ মার্চ) বিকেল ৫টা ৫৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক পোস্টে বলেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে। বর্তমানে আমেরিকায় অবস্থান করা এ নায়িকা বলেন, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনও দেখিনি। দম বন্ধ লাগতেসে। এদিকে, ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। রোববার বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক বা বিতর্ক থাকে, তা নির্ধারণ করবেন সাংবাদিকরাই। আমাদের নির্ধারণ করার কোনো দরকার নেই। তিনি আরও বলেন, কে ছোট সাংবাদিক, কে বড় সাংবাদিক, কে লেখাপড়া জানে, কে…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২২ মার্চ) চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে পরিবহন ভাড়া বৃদ্ধি না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি…
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশি পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগি রুবেল’কে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-২। রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম। গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগি রুবেলকে ১টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। তিনি আরও…
মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশেহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের যে গৌরব, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। বিগত…
কাতারের উপকূলীয় জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিশেষজ্ঞ দলগুলো নিখোঁজ ব্যক্তির সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কাতার সরকার। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটির কারণেই…
