Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
- নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
Author: স্টাফ রিপোর্টার
ঈদের দিন মেঘাচ্ছন্ন আকাশ, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেও দর্শনার্থীর ঢল নেমেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে। বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জলহস্তি, গন্ডার দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য। ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায় এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। শনিবার বেলা বাড়ার সঙ্গে…
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো। বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।
আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী নাজির বাড়ি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন তিনি। তিনি বলেন, আজকে আমার মনে হয়, আমাদের সবার জন্য ঈদের আনন্দ তো আছেই, এর পাশাপাশি দেশের পরিবর্তিত পরিবেশে ও গণতান্ত্রিক আবহে এবারের আনন্দটা কিছুটা ভিন্ন। তিনি আরও বলেন, আমরা সবাই আজ আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল। মনে হয়, নির্বাচনের পর তার অনেকাংশেই ফিরে পেয়েছি। আর তাই এই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি এক অনুভূতি।
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে হেঁটে যাব।’ তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াবিহীন ঈদকে বিষাদময় হিসেবেও অভিহিত করেন মির্জা ফখরুল। এদিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে…
দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলের দেজিয়ন শহরের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের মতে, নিহতদের পাশাপাশি ২৫ জন গুরুতর আহত এবং ৩৪ জনের অবস্থা তুলনামূলকভাবে কম গুরুতর। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আগুন লাগার পর ভবনটি ধসে পড়ার ঝুঁকি থাকায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এছাড়া কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণে…
ত্রিশ দিনের সিয়াম সাধনার পর বিদায় নিল পবিত্র রমজান মাস। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও সংঘাত ভুলে সাম্য, সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (২১ মার্চ) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় পর্যায়ের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে, যাতে নগরবাসী সহজে অংশ নিতে পারেন। দেশের বিভাগীয় শহরগুলোতেও কেন্দ্রীয় ঈদগাহ ও প্রধান মসজিদগুলোকে…
আজিজা আহমেদ এবার ঈদের কোনো পরিকল্পনাই করেননি। নেই বিশেষ কোনো পারিবারিক খাবারের আয়োজন, নেই সন্তানদের জন্য নতুন উপহার। লেবাননের এই বাসিন্দা বলেন, যুদ্ধ আর আকাশচুম্বী দামের চাপে এবারের ঈদুল ফিতরে ‘উদযাপন করার মতো কিছুই নেই’। বৈরুত থেকে দুবাই, মানামা থেকে জেরুজালেম- মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র রমজান শেষ হচ্ছে এক বিষণ্ন আমেজে। চলমান যুদ্ধের প্রভাবে লাখ লাখ মুসলমানের মনে এখন ঈদের আনন্দের চেয়ে উৎকণ্ঠাই বেশি। বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। ৪৯ বছর বয়সী আজিজা তার স্বামী ও তিন ছেলেকে নিয়ে একটি জরাজীর্ণ ছোট অ্যাপার্টমেন্টে থাকেন। বর্তমানে সেখানে ১২ জন মানুষ গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘ধনীদের জন্য হয়তো আলাদা, কিন্তু…
পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্কের ঝড় তুলেছেন শাহীন শাহ আফ্রিদি। এক সময় দলের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত এই পেসার এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক পারফরম্যান্স, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাবেকদের কড়া মন্তব্য—সব মিলিয়ে শাহীনের অবস্থান যেন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ৪২ রান দেওয়ার পর থেকেই কড়া সমালোচনার মুখে পড়েন শাহীন। বিশেষ করে সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার হজম করার পর সেই সমালোচনা তীব্র আকার ধারণ করে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, ‘এখন সবাই বলছে শাহীনের ওয়ানডে…
পর্দায় তার উপস্থিতি মানেই যেন এক অন্যরকম মুগ্ধতা—নীরব অথচ শক্তিশালী, কোমল অথচ গভীর। আর বাস্তব জীবনেও তিনি ঠিক ততটাই নান্দনিক, রুচিশীল আর আত্মবিশ্বাসী। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে তুলে ধরার এক অনন্য ক্ষমতা যেন তার সহজাত। সম্প্রতি আবারও সেই মুগ্ধতার আবেশ ছড়িয়েছেন তিনি, তবে এবার রুপালি পর্দায় নয়—প্রকৃতির কোলে, একদম ভিন্ন এক আবহে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সবুজে ঘেরা শান্ত পরিবেশে সাদা খরগোশদের সঙ্গে নির্ভার সময় কাটাচ্ছেন তিনি। মুহূর্তগুলোতে ছিল এক ধরনের সরল আনন্দ, যা সহজেই ছুঁয়ে গেছে দর্শকদের মন। ভিডিওটিতে তার পরনে ছিল হালকা সবুজ রঙের একটি দৃষ্টিনন্দন শাড়ি। শাড়ির পাড় ও আঁচলের সূক্ষ্ম নকশা…
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে ঘরে ফিরছে লাখো মানুষ। এই ব্যস্ত ঈদযাত্রায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর অধীনে থাকা পদ্মা সেতু ও যমুনা সেতু-তে একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ—এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯, হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। যেখানে ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। একই সময়ে পদ্মা সেতু থেকে মোট ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা…
