Author: স্টাফ রিপোর্টার

ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আবারও ফুটবল বিশ্বকে দেখালেন তার অনবদ্য ছোঁয়া। দুর্দান্ত ফর্মে থেকে ২০২৫ মৌসুমে এমএলএস গোল্ডেন বুট জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। মৌসুমে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে মোট ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন তিনি। সেই সঙ্গে নিশ্চিত করেন মৌসুমের সেরা গোলদাতার মুকুট। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুটজয়ী ফুটবলার এবং ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন ‘টাটি’ কাস্তেয়ানোসের পর প্রথম আর্জেন্টাইন, যিনি এমএলএস গোল্ডেন বুট…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রাম থেকে গ্রামে, ঘরে ঘরে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থাকাকালে গ্রাম পর্যায়ে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হবে না। রোগীরা বেডেই তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড দেওয়া হবে। ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসা নিতে পারবেন। গতকাল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা…

Read More

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছেন লাখো মানুষ। শনিবার (১৮ অক্টোবর) দেশটির ৫০টি অঙ্গরাজ্যজুড়ে অনুষ্ঠিত এই আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভকারীরা একক বার্তায় মুখর হন— আমেরিকায় কোনো রাজা চলবে না, দেশকে স্বৈরতন্ত্রের দিকে যেতে দেওয়া হবে না। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ‘নো কিংস’ নামে এই আন্দোলনটি এখন যুক্তরাষ্ট্রে গণজাগরণের রূপ নিয়েছে। বড় শহর থেকে শুরু করে ছোট ছোট কমিউনিটিতেও মানুষ পোস্টার, ব্যানার ও স্লোগানে অংশ নিয়েছেন ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতায়। গার্ডিয়ান বলছে, এই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মাত্র ছয় মাস আগেও ডেমোক্র্যাট দল হোয়াইট হাউস ও কংগ্রেসের দুই কক্ষে রিপাবলিকানদের শক্ত অবস্থান মোকাবিলায়…

Read More

বাংলা ভাষায় প্রণীত ‘আয়কর আইন, ২০২৩’-এর অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এই গেজেট প্রকাশিত হয় বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে প্রণীত নতুন আয়কর আইনটির মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিল করা হয়। তবে শুরু থেকেই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দাবি ছিল আইনটির একটি নির্ভরযোগ্য ইংরেজি সংস্করণ প্রকাশের। কারণ, আন্তর্জাতিক মানদণ্ডে কর ব্যবস্থাপনা ও বিনিয়োগ সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে একটি সরকারি ইংরেজি সংস্করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইংরেজি সংস্করণ না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা এত দিন আইনটির ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। এর ফলে কর-সংক্রান্ত জটিলতা…

Read More

প্রিয় সংস্করণ ওয়ানডেতে জয় পাওয়া ভুলেই গেছিল বাংলাদেশ। কেননা সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। আজও হারই চোখ রাঙাচ্ছিল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানরা। ৭৪ রানের জয়ের আগে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল। আধুনিক ক্রিকেটে যা খুবই সহজ লক্ষ্য। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের। মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন রিশাদ হোসেন। লেগস্পিনের মায়াজাল তৈরি করলেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তাতে একে একে প্রথম ৫…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা রইল। একইসাথে এবং আমি আন্তরিকভাবে আশা করি সকলেই নিরাপদে আছেন। তারেক রহমান বলেন, জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সাথে এই দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্রতিক্রিয়াশীলদের আমি প্রশংসা করি। এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও…

Read More

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এরমধ্যে একটি সন্ধ্যা ৬ টা ৫ মিনিটি সিঙ্গাপুর ও আরেকটি মালে থেকে ৬ টা ২০ মিনিটে অবতরণ করে। এর আগে, সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করে ৩টা ৩১ মিনিটে। বাংলাদেশ বিমানের বিজি‑৩৪০ ফ্লাইটে ৩৯৬ জন যাত্রী ছিলেন। বিমানটি বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেটে অবতরণ করে।

Read More

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতা কমে এলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে দ্রুত অগ্রগতি আনতে রোবটটি ব্যবহার করা হয়েছে। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র, যা ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকরভাবে কাজ করতে সক্ষম। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবটটি মূলত এমন স্থানে ব্যবহার করা হয়, যেখানে মানব ফায়ার ফাইটারদের প্রবেশ বিপজ্জনক হয়ে পড়ে। বিশেষ করে কারখানা, গুদাম, তেল বা গ্যাস স্থাপনার…

Read More

‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’ এই গানের প্রতিটি শব্দ যেন আজও কানে বাজে! বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর পূর্ণ হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালের এই দিনে সত্যিই বাস্তবে রূপ নেয় তার গানের সেই চিরচেনা লাইন। চিরবিদায় নেন বাংলাদেশের সংগীতের রুপালি গিটারের জাদুকর। সেদিন ভোরে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। খবরটি ছড়িয়ে পড়তেই সংগীতপ্রেমীরা অবিশ্বাসে হতভম্ব হয়ে পড়েন। অফিস, ক্যাম্পাস, কিংবা চায়ের দোকান সর্বত্রই উচ্চারিত হচ্ছিল একটাই কথা, ‘আইয়ুব বাচ্চু আর নেই।’ দেশজুড়ে ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যায় কোটি ভক্তের অশ্রু ও শ্রদ্ধার বার্তায়। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটালের অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লেগেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে…

Read More