Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
- বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে খাবার হোটেলসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এরইমধ্যে ফায়ারসার্ভিসে দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে আশপাশে অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোও রক্ষা পায়। স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে ছুটে যান তারা। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি থেকে আরও কয়েকটিতে ছড়িয়ে পড়ায় ৯৯৯ জরুরি সেবায় কল দিয়ে ফায়ারসার্ভিসকে জানায়। পরে পনেরো মিনিটের মধ্যে ফায়ারসার্ভিসের দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।…
দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সোমবার (২০ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে…
মা হলেন পরিণীতি চোপড়া। আজ রবিবার দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি শেয়ার করে সন্তানের আগমনের খবর জানান পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দম্পতি। তবে ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি। বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লিখেছেন, ‘অবশেষে তিনি এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সব কিছু রয়েছে।’ সন্তান আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন পরিণীতি-রাঘব। শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ আরো অনেক তারকা। এর আগে শনিবার শ্বশুরবাড়ি দিল্লিতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। আজ সকালে…
অগ্নিকাণ্ডে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রপ্তানির পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরের জিএসই মেইনটেন্যান্স নামক স্থানে পণ্য রাখার জন্য নতুন স্থান নির্ধারণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ওই স্থানেই পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে। সেখানেই ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ গণমাধ্যমকে বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাত ভিত্তিতে জিএসই মেইনটেন্যান্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছেন। কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা…
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আজও দর্শক ও ভক্তদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। অভিনেত্রী শুধু চলচ্চিত্রে নয়, সামাজিক মাধ্যমেও সবসময় সক্রিয় থাকেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে জীবন ও সম্পর্ক নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। রোববার (১৯ অক্টোবর) পূর্ণিমা লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।” তার এই হঠাৎ আক্ষেপে ভক্তরা অনেকটাই অবাক হয়েছেন। তিনি আরও লিখেছেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি…
শিক্ষাভবন অভিমুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে পুলিশ। বর্তমানে মাজার রোডে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে মাজার রোডের সামনে শিক্ষকদের আটকে দেওয়া হয়। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে শিক্ষকরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– এসব স্লোগান তারা। নেত্রকোণার কেন্দুয়া থেকে আসা এনামুল হক স্বপন নামে এক শিক্ষক বলেন, আমরা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘মধ্যযুগী বর্বর শাসন ব্যবস্থায় যেমন দেখতাম রাজাদের যেমন ইচ্ছা করছে তাই করছে। রাজা বাদশাদের আচরণের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাদৃশ্য রয়েছে। কোনো ব্যক্তির ইচ্ছা নয়, নীতির মাধ্যমে চলতে হবে ইসিকে।’ আজ রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন হাসনাত। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের মার্কার বিষয়ে কথা বলতে এসেছি। ইসির মনোভাব দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে। বিদ্যমান দলগুলোকে যে মার্ক দেওয়া হয়েছে তার কোনো নীতিমালা নেই।’ তিনি আরো বলেন, ‘মার্কার ক্ষেত্রে সাংস্কৃতিক ও সমাজিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে।…
অবশেষে অপেক্ষার পালা ফুরালো! তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি মডেল দুটির ফার্স্ট সেল শুরু করেছে। সারা দেশে রিয়েলমির সকল ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে ক্রেতারা এখন তাদের পছন্দের মডেলটি কিনতে পারবেন। যারা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি বা রিয়েলমি ১৫ ফাইভজি প্রি-বুক করেছিলেন, তারা ১৬-১৮ অক্টোবর এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফট বক্সসহ তাদের ফোনটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ এ গিফট বক্সে রয়েছে রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড ও একটি রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল। প্রি-বুক করা ক্রেতারা টপপে’র মাধ্যমে কার্ডবিহীন ইএমআই পেমেন্টের সুবিধার মাধ্যমে তাদের…
টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে শিক্ষকদের এ বাড়িভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো- ১. উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। ২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল,…
