Author: স্টাফ রিপোর্টার

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। নতুন যুক্ত হওয়া এয়ারবাসের আসনসংখ্যা ৪৩৬। এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে নতুন এয়ারক্র্যাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, নতুন এই এয়ারবাস দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে ফ্লাইট পরিচালিত হবে। নতুন এয়ারবাস যুক্ত হওয়ার মধ্য দিয়ে ইউএস-বাংলার বহরে এয়ারক্র্যাফটের সংখ্যা এখন ২৫টি। এয়ারক্র্যাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইনস এখন দেশের সর্ববৃহৎ বিমান সংস্থা। এয়ারবাস ৩৩০-৩০০ ছাড়াও তাদের বহরে রয়েছে ৯টি বোয়িং ৭৩৭-৮০০,…

Read More

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাবো। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী বাজেটে ১৫ শতাংশ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়। তার আগে গেল রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫…

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। আজ সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তথ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোন ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে। সাক্ষাতে রাষ্ট্রদূত রুডিগার লোটজ দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ…

Read More

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।” স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডিওর্ন ক্যামেরা কেনা হবে এবং এ বিষয়ে সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি আরও বলেন, বিগত তিনটি সাধারণ…

Read More

দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিনের প্রেম, স্বপ্নের বিয়ে এবং পরবর্তী আকস্মিক বিচ্ছেদ—সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে এসেছেন তিনি। বিচ্ছেদের পর যখন প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নতুন করে জীবনের পাতায় লিখছিলেন অধ্যায়, তখন সামান্থা লড়ছিলেন মায়োসাইটিসের মতো জটিল রোগ ও গভীর মানসিক একাকিত্বের সঙ্গে। জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর। নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠকে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ভোটের মাঠে মূলত পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রাখি। সেখানে এবার ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী চার দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব।’ ইসি সচিব বলেন, ‘নির্বাচনী প্রচারণায় সাধারণ নাগরিকদের ড্রোন ব্যবহার নিষিদ্ধ। তবে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে। ভোটকেন্দ্র পর্যবেক্ষণে…

Read More

বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। এই উপস্থাপিকার বিরুদ্ধে অভিযোগকে ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করেছে টেলিভিশন চ্যানেলটি। সোমবার দুপুরে একুশে টিভির অফিশিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট ‘আয়না’ থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।’’ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান সমৃদ্ধি তাবাসসুম। এখন তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।

Read More

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “বন্ধন” এর উদ্যোগে আয়োজিত “নৌ আনন্দ উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দাউদকান্দি-মোহনপুর পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে দিনব্যাপী এ উৎসবে দেশ-বিদেশ থেকে আগত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকালে উৎসবের শুরু হয় বন্ধন পরিবারের সদস্যদের টি-শার্ট বিতরণ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে। দাউদকান্দি ঘাট থেকে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নৌযাত্রা শুরু হয়। পথিমধ্যে আয়োজকদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এক চমৎকার লাইভ কনসার্ট, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। দুপুর ১২টার দিকে নৌযানগুলো…

Read More

রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। এদিন তাদের আদালতে হাজির করা হয়। পরে কঠোর পুলিশ প্রহরায় তাদের কাঠগড়ায় তোলা হয়। এ সময় তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পড়ানো হয়। এর আগে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০…

Read More

অনলাইনভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে দেশে আলোচিত এক বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সিআইডির এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ওই যুগল সামাজিক মাধ্যমে নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচিত করালেও মূলত তারা আন্তর্জাতিক পর্ণ সাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। দেশের ভেতর থেকেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সিআইডি। গবেষণামূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের এক অনুসন্ধানে জানায়, ২০২৪ সালের মে মাস থেকে তারা পর্ন কনটেন্ট তৈরি ও অনলাইনে প্রকাশ শুরু করেন। এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে তারা বিশালসংখ্যক দর্শক ও অনুসারী গড়ে তোলেন। তাদের কর্মকাণ্ড শুধু…

Read More