Author: স্টাফ রিপোর্টার

জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য প্রদান করেন। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে অস্থিরতার কারণে বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দাম না বাড়ানোর নীতিতে অটল রয়েছে। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে বিদ্যুৎ, গণপরিবহন এবং খাদ্যপণ্যের ওপর। এসব বিষয় বিবেচনায় নিয়ে, চতুর্মুখী চাপ থাকা সত্ত্বেও সরকার জনস্বার্থে ভর্তুকি দিয়ে…

Read More

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও দেশে ডিজেল সরবরাহ এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। ডিপো সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দেশে আসে। ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন জানান, নুমালিগড় থেকে পার্বতীপুর পর্যন্ত ডিজেল পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। শুক্রবার সকালে এই ডিজেল পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির ডিপোগুলোতে সরবরাহ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এর আওতায় ইতোমধ্যে কয়েক দফায় জ্বালানি দেশে এসেছে। এর আগে গত…

Read More

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারা…

Read More

নেপালের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো, যখন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (বালেন নামে পরিচিত) দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করেন। তাকে সংবিধানের ৭৬(১) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করে। এই বিপুল বিজয়ের মধ্য দিয়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন হলেও, বালেন্দ্র শাহ একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং কাঠমান্ডুর মেয়র হওয়ার আগে একজন জনপ্রিয় র‍্যাপ শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা বিশেষভাবে…

Read More

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন নীতি দত্ত চাকমা (৪৫), যিনি সংগঠনটির পানছড়ি উপজেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নীতি দত্ত চাকমা একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা…

Read More

দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম নেপথ্য গায়িকা, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। পঞ্চাশ ও সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী মূলত পল্লিগীতি ও আধুনিক গানের জন্য শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে সর্বপ্রথম তার গান সম্প্রচারিত হয়েছিল। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ প্রখ্যাত সুরকার সমর দাসের সুরে মাহবুবা রহমানের গাওয়া ‘মনের…

Read More

বাছাইয়ের প্লে-অফে দারুণ এক জয়ে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ খেলার স্বপ্ন জিইয়ে রাখল ইতালি জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল-কে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই জয়ে তারা উঠে গেছে প্লে-অফ ফাইনালে। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। তবে প্রথমার্ধে তাদের সেই আধিপত্য গোলের দেখা পায়নি। আক্রমণে ধার কম থাকায় বিরতিতে যাওয়ার সময় কিছুটা অসন্তোষও দেখা যায় সমর্থকদের মধ্যে। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। মাঝমাঠে সান্দ্রো টোনালি-র নিয়ন্ত্রণ এবং সামনে মোয়িজে কিন-এর সমন্বয়ে ইতালির খেলায় গতি আসে। কয়েকটি সুযোগ নষ্ট হলেও চাপ ধরে রাখে দলটি। অবশেষে ৫৩ মিনিটে আসে…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টাসহ দশটি মামলার আসামি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।…

Read More

কুমিল্লায় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন- মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন (৫০), ভাগনি লাবিবা (১৮) এবং ভাগনে সাইফ (৭)। তারা সবাই নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক…

Read More

গত দেড় বছর একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা দিসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সময়ই এমন মব কালচার ছিল না। অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কালচার প্রতিষ্ঠিত করা হয়েছে। গত দেড় বছর একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। জাতি হিসেবে এ লজ্জা আমাদের। আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।’ রুমিন ফারহানা বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের ঘোষণাপত্রে ছিল সাম্য,…

Read More