Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরে ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট ঘিরে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। নির্বাচনকে ঘিরে ভোটারদের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫…
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোট সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোর থেকেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড় দেখা যায়। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন পোলিং এজেন্টরা। উল্লেখ্য, এবারের নির্বাচনে সারাদেশে ২৯৯…
দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে যদি সুনির্দিষ্ট প্রমাণ বা কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে…
অভিনেত্রী সুমাইয়া শিমু কি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন—এমন গুঞ্জন ঘুরছিল শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় সুমাইয়া শিমু বলেন, তাকে ঘিরে ছড়ানো খবরটি সঠিক নয়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সুমাইয়া শিমু কি দেশে থাকে নাকি দেশের বাইরে থাকে?’ ভিডিওতে অভিনেত্রী বলেন, “বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা মনে করেন আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশে থাকি না—এই কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না।” তিনি আরও বলেন, “আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমি দেশেই থাকব। আমার এমন কোনো পরিকল্পনাই…
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ…
দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর দীর্ঘ ১৭ বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি তাঁর বাবার প্রতিষ্ঠিত বিএনপির হাল ধরেছেন এবং ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান তাঁর নির্বাচনি প্রচারে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন।…
পশ্চিম কানাডায় পৃথক দুটি স্থানে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। হামলার ঘটনাগুলো ঘটেছে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল ও একটি আবাসিক বাড়িতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আরো বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন…
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার একটু পরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে- রাতে ১১টা ১২ মিনিটে এমন সংবাদ আসে আমাদের কাছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের সংবাদও আসেনি বলে জানান তিনি।
