Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
- বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে কাঁচা আম আমদানির পর তার দেশ এবার কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানির জন্য জোরালোভাবে কাজ করছে। তিনি আরও বলেন, চীনের বাজারে বেশি সংখ্যক বাংলাদেশি উন্নতমানের কৃষিপণ্য প্রবেশ করছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশি কাঁচা আমের প্রথম চালান সফলভাবে চীনে রপ্তানি করা হয়েছিল এবং আমরা এখন কাঁঠাল ও পেয়ারার প্রবেশাধিকার নিশ্চিতের জন্য কাজ করছি। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, চীন টানা…
ফেসবুক-এর মালিক প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোন প্রভাব পড়বে না। ওই ল্যাবে দ্রুত জনবল বাড়াতে ওপেনএআই ও অ্যাপল-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতন প্যাকেজ দিয়ে নিয়োগও দেওয়া হয়েছিল। এই ছাঁটাইয়ের প্রভার মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত…
মিরপুরের উইকেট মানেই স্পিনের দাপট, ব্যাটারদের রুদ্ধশ্বাস পরীক্ষা। তবে সেই চেনা মঞ্চেই বৃহস্পতিবার যেন অন্য দৃশ্য—ব্যাট হাতে তাণ্ডব চালালেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ‘স্পিন স্বর্গে’ রূপ নিল ব্যাটিং স্বর্গে! ইনিংসের ১৬তম ওভারেই দলীয় শতরান পেরিয়ে যায় বাংলাদেশ—তাও আবার কোনো উইকেট না হারিয়ে। লম্বা সময় পর ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে শতরান পেল টাইগাররা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে ওয়ানডেতে ওপেনিং জুটি থেকে শতরান পেয়েছিল বাংলাদেশ দল। সিলেটে সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস গড়েছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি। এই ম্যাচে ২৬তম ওভারে এসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন…
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে ভাইফোঁটা শুধু এক উৎসব নয়—এ যেন অনুভব, আবেগ আর পারিবারিক বন্ধনের প্রতীক। ছোটবেলা থেকেই ভাইফোঁটার সকালে মায়ের হাতে তৈরি আয়োজন, হাসি-আড্ডায় ভরা ঘর—সবই ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এ বছর সেই উৎসবের রঙ যেন ফিকে। মায়ের অনুপস্থিতিতে প্রিয় এই দিনটি তাঁর কাছে শুধু স্মৃতির ভারে নীরব। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না। অনেকেই আছেন, যারা ভ্রাতৃসম। তাঁদের সঙ্গেই এই দিনটা উদ্যাপন করতে আমার ভালো লাগে। কিন্তু এ বছর মা নেই, তাই মনে হচ্ছে সব আলো যেন নিভে গেছে।’ শৈশব থেকেই ভাইফোঁটার ঐতিহ্যের সঙ্গে জড়িত…
২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল এবং ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা, ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের, এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে আবেদন শুরুর তারিখ পরবর্তী বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এ সময় ইউজিসির সচিব ড.…
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি পাঠানো হতো বিধায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। তবে এখন থেকে এই ওটিপি ই-মেইলে পাঠানো হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ কর বছরে অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতারা বিপুল সাড়া দিয়ে এ পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ…
দেশকে এগিয়ে নিতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।’ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে। কিন্তু এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ।…
দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন শাওন। ফেসবুক পোস্টে শাওন লিখেছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।” শাওন আরও জানান, মরহুমার জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা হবে আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে, এবং দ্বিতীয়…
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সেখানে একেবারে ভিন্নরূপে নিজেকে উজাড় করে দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের এই তারকা। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। এখনো কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি জানিয়ে সাকিব বলেন, আমি কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে আবার খেলতে চাই। বিদায়টা হোক ঢাকার মাঠে, আমার ভক্তদের সামনে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নিরপেক্ষ ছিলেন, তাতেই মূলত সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেছেন তিনি ভীতু, কেউ আখ্যা দেন জনগণের শত্রু বলে। কানাডায় খেলার সময়ও কিছু দর্শক…
দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। তিনি আরও জানান, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার (২৩ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা…
