Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
- নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
Author: স্টাফ রিপোর্টার
না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউড সিনেমার পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রিতে যেন শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা যায়, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করা রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো…
জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি এবং এই শক্তির প্রতিফলনই ঘটে জাতীয় সংসদের মাধ্যমে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল। রোববার সংসদে সভাপতির আসন গ্রহনের পর প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেন। কায়সার কামাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদান এবং ১৯৯১…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। শনিবার তেল আবিবসহ কয়েকটি শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে অনুমতি না থাকায় নিরাপত্তা বাহিনী তা ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তেল আবিব থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রতি সপ্তাহে এ ধরনের বিক্ষোভ হচ্ছে। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হাতে গোনা। এখন তা কিছুটা বেড়েছে। তবে গত বছরের গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভের মতো বড় আকার এখনো পায়নি। শনিবারের বিক্ষোভে সাবেক কয়েকজন সংসদ সদস্য ও বামপন্থী বিভিন্ন সংগঠন অংশ নেয়। এর মধ্যে ছিল ‘স্ট্যান্ডিং টুগেদার’, ‘পিস নাউ’ ও ‘উইমেন ওয়েজ…
আইপিএল ২০২৬-এর শুরুতেই উত্তেজনা তুঙ্গে, তবে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মিচেল স্টার্ক এখনো মাঠের বাইরে, যা নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। বাঁহাতি এই অস্ট্রেলিয়ান গতিতারকা কাঁধ ও কনুইয়ের চোটে ভুগছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচে দলের হয়ে মাঠে নামা সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুপস্থিতি নিয়ে যখন নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, তখন নিজেই সামনে এসে বিষয়টি পরিষ্কার করেন স্টার্ক। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম চলাকালীন চোটের প্রকৃত অবস্থা পুরোপুরি বোঝা যায়নি। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার গভীরতা ধরা পড়ে…
ঢালিউডের রাজপুত্রখ্যাত সুপারস্টার শাকিব খান—যার প্রতিটি পদক্ষেপেই ভক্তদের উচ্ছ্বাস আর ভালোবাসার ঢেউ। জন্মদিন এলেই সেই ভালোবাসা যেন রূপ নেয় উৎসবে। গত শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে দেশ-বিদেশের অগণিত ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন এই মেগাস্টার। সেই ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে ভক্তদের উদ্দেশে এক হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শাকিব খান সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সাথে উদযাপনের জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে…
নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল সরবরাহ। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি…
যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে শনিবার ৩ হাজার ৩০০-এর বেশি সমাবেশে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচিতে ছোট শহর ও রক্ষণশীল এলাকায়ও বিক্ষোভ ছড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্দোলনের মূল বিষয় নির্বাহী ক্ষমতার অপব্যবহার হলেও বিক্ষোভকারীদের মধ্যে ইরানে নতুন যুদ্ধ, চড়া দাম, অভিবাসন দমন ও গর্ভপাত অধিকার কমানোসহ বিভিন্ন ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে। আপস্টেট নিউ ইয়র্কের একটি রিপাবলিকান এলাকায় ৩৭ বছরের ক্যাইটলিন পিস ১৪ মাস বয়সী মেয়েকে নিয়ে প্রথমবারের মতো বিক্ষোভে এসেছেন। মিনেসোটায় আয়োজিত সবচেয়ে বড় সমাবেশটি রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ বলে দাবি করেছেন আয়োজকরা। গভর্নর টিম ওয়ালজ সমাবেশে বলেছেন, ‘যখন গণতন্ত্র ঝুঁকিতে পড়েছিল, তখন মিনেসোটা বলেছিল…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে একধরনের অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং একটি জনবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি।’ বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজক্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল। রোববার (২৯ মার্চ) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক Jean Pesme এর নেতৃত্বে ০৩ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন।…
ফেনীর কৃতি সন্তান এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সম্মানিত স্বেচ্ছাসেবী ট্যাক্স কাউন্সেলর হিসেবে মনোনীত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আবু নাসের মজুমদারকে স্বেচ্ছাসেবী ট্যাক্স কাউন্সেল হিসেবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি ট্যাক্স সংক্রান্ত বিষয়াদি, যেমন কমপ্লায়েন্স, প্রযোজ্য আইন ও বিধি-বিধান সংক্রান্ত পরামর্শ প্রদান এবং কৌশলগত ট্যাক্স পরিকল্পনায় দিকনির্দেশনা দেবেন। এছাড়া তার পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বাফুফের আর্থিক সুশাসন ও কমপ্লায়েন্স আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা…
