Author: স্টাফ রিপোর্টার

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরি করার সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মধ্যরাতে রিভার্স রাজ্যের ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান। তারা জাহাজে পেট্রোলিয়াম পণ্য তোলার জন্য ব্যবহৃত স্থাপনার একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দেওয়া জায়গা থেকে পণ্য চুরি করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, নৌকায় পেট্রোলিয়াম পণ্য তোলার সময়…

Read More

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে তাঁর জন্মতিথি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা, প্রার্থনা, কীর্তন, আলোচনাসভা, প্রসাদ…

Read More

অধিকৃত পশ্চিম তীরে বুধবার রাতে ইসরাইলি সেনার গুলিতে দুই কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা একটি ‘সহিংস দাঙ্গার’ সময় গুলি চালিয়েছে। মন্ত্রণালয় জানায়, মধ্য পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে ইসরাইলি সেনার গুলিতে ১৯ বছর বয়সী ওমর মোহাম্মদ নাজি আল-নাসান ও ১৬ বছর বয়সী খলিল রাসেম খলিল শাহাদা নিহত হয়। রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। আল-মুগাইয়ির গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া এএফপিকে বলেন, ‘ইসরাইলি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনি জানান, দু’টি বাড়ি থেকে ভেড়া চুরির চেষ্টা করে।’ এ নিয়ে সংঘর্ষের পর ‘ইসরাইলি সেনাবাহিনী গ্রামটি অবরুদ্ধ করে এবং পরে এর কেন্দ্রে…

Read More

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নেতিবাচক খবরের শেষ নেই। বিশেষ করে টুর্নামেন্টের পেমেন্ট ইস্যু বরাবরই আলোচনায়। সবশেষ বিপিএল অনেক আগে শেষ হলেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি অনেক ক্রিকেটার। যে কারণে নতুন আঙ্গিকে বিপিএল করার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। প্রয়োজনে আগামী আসর বন্ধ থাকার কথা বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই হতে যাচ্ছে। বিপিএল না হওয়াতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন অনেক ঘরোয়ার ক্রিকেটার। বিশেষ করে ভুক্তভোগী হচ্ছেন ঘরোয়ার ক্রিকেটাররা। তাদের কথা চিন্তা করে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করেছেন ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন সভাপতি তামিম ইকবাল। তিনি বলছিলেন, ‘৬০ জন…

Read More

নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দু’টি ‘সেফ হোম’ পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। পর্যায়ক্রমে আরো দেশে এ ধরনের আইনি সহায়তার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩১-এর সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নারী কর্মীরা প্রধানত সৌদি আরব, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। এছাড়া হংকংসহ আরো কয়েকটি দেশে হাউসকিপিং ও কেয়ারগিভিং খাতে বাংলাদেশি নারীরা কর্মরত রয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি নারী কর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনা…

Read More

বিগত সময়ের তুলনায় দেশের অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর (সাদপন্থী অংশ) প্রতিনিধিদলের সাথে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাবলীগ জামাতের (সাদপন্থী) প্রতিনিধিগণ অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধচিত্র অনেকখানি নিয়ন্ত্রণে…

Read More

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে ট্যানারি খাতে সংস্কার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আজ রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স লেদার সেক্টর: চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ অ্যান্ড রিফর্ম’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে স্থানান্তর প্রক্রিয়ার বাস্তবায়ন ও পরবর্তী ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে চামড়া শিল্প ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন বিনিয়োগ করেও বর্তমানে যারা নতুন করে বিনিয়োগে আগ্রহী বা সক্ষম নন, তাদের জন্য ‘গ্রেসফুল এক্সিট’-এর সুযোগ তৈরি করা হবে। এতে…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ১১১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিগত আগস্ট মাসে মারা গেছে ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি সেপ্টেম্বরে তিন দিনে মারা গেছেন ১৪ জন। অধিদফতরের প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ১৫২ জন…

Read More

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভাপতি (চেয়ারম্যান) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর পদটি শূন্য হয়। নবনিযুক্ত মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন। এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব। অপশক্তি যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, ‘সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে।’ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।’…

Read More