Author: স্টাফ রিপোর্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাক্সক্ষার প্রতীক। তিনি জানান, নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’…

Read More

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’।

Read More

ভারতের সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা থাকলেও প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ে বাংলাদেশ-মক্কা চুক্তিতে যোগ দেয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি খুব শিগগির বিদ্যুতের সমস্যা সমাধান হবে। মতবিনিময়কালে দেশের পররাষ্ট্রনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং চলমান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Read More

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৫ সেপ্টেম্বর) কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর…

Read More

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শুভ দাস চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া…

Read More

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শামা ওবায়েদ বলেন, একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এ কারণে জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,…

Read More

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তথ্যটি জানানো হয়। ওই পোস্টে বলা হয়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে,…

Read More

এয়ারবাস বিমান কেনাবেচায় বিপুল অঙ্কের অর্থ ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৮ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা ৪০ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিবিদকে আরও তদন্তের জন্য দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। এর আগে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) ২০১৩ সালের বহুল আলোচিত ২.৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করে। আদালতে তদন্তকারী সংস্থা জানায়, ইউরোপীয় বিমান প্রস্তুতকারক…

Read More

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা…

Read More

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টায় ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’ তিনি বলেন, ‘আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা…

Read More