Author: স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৫ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধের বর্ণনা অনুযায়ী, সেদিন পাকিস্তানি বাহিনীর গুলিতে তার সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। নূর মোহাম্মদ এক হাতে এলএমজি এবং কাঁধে আহত নান্নুকে নিয়ে শত্রুর দিকে গুলি চালাতে থাকেন। একপর্যায়ে মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙে যায়। তবুও তিনি গুলি চালিয়ে যান। পরে যুদ্ধক্ষেত্রেই শহীদ হন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নূর মোহাম্মদ শেখকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। ১৯৩৬ সালের ২৬…

Read More

‘আর কখনও বিএনপিকে ভোট দেব না’-মানুষের মুখে এমন কথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, ‘আমার বয়স এখন ৮৮ বছর। এতদিনে কখনো শুনিনি, কোনো সরকার গঠন হওয়ার পরপরই মানুষ বলছে, এই সরকার টিকবে না। এখন মানুষ বলছে, আর কখনও বিএনপিকে ভোট দেব না।’ লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে, জনগণের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। তারেক রহমান তার দলের নেতাকর্মীদের ঘুম…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা নাগরিকের পরিচয়ে এ দেশে থাকতে চাই। বাংলাদেশের সব নাগরিক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী যারাই হোক, তারা ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে নিজ নিজ ধর্মাচার, ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। কিন্তু জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে থাকব।’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে এবং রাষ্ট্র তা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না; এ কথাও সংবিধানে বলা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার জন্য…

Read More

জামায়াতের নেতাকর্মীদের প্রতি আমার সহানুভূতি আছে, ভালো লাগা আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, কিন্তু তারা যে পর্যায়ের রাজনীতি করছে, তা দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরিফুল কবির মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগমাধ্যমকে অসামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত করা হয়েছে। জামায়াতের সাইবার আক্রমণের কারণে সরকারি দলের অনেকেই কথা বলেন না, অনেকে বলার সাহসও করেন না। এই সাইবার সন্ত্রাস রুখে দিতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক…

Read More

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা। অপরদিকে চীনের তিব্বতে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আর সেখানে নিখোঁজ আছেন ৫৪১ জন। এতে করে গত ২৬ আগস্টের সেই বিপর্যয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জন। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন। যারমধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি। এরমধ্যে পর্বতারোহী ও তিব্বতের কৈলাস মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও আছেন। কৈলাস হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। নেপাল ও তিব্বতের সেই ভয়াবহ বন্যার পানিতে মরদেহ…

Read More

নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা। প্রতিবেদনটি লেখার সময়ও বিক্ষোভ চলমান ছিল। জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

Read More

দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। পরে জন্মাষ্টমীর উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

Read More

রাজধানীর বাজারে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও মাছের বাজারে সেই স্বস্তির দেখা মিলছে না। বেশির ভাগ মাছের দাম আগের অবস্থানেই রয়েছে। বরং আকার ও মানভেদে কিছু মাছের দাম বেড়েছে। ফলে সবজির বাজারে সামান্য স্বস্তি পেলেও মাছ কিনতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া ও শ্যামবাজারের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, পটল ৬০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৮০ টাকা, জালি কুমড়া ৭০ টাকা, লাউ ৩০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা…

Read More

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে কাউন্টারে অপেক্ষা করলেও কখন বাস ছাড়বে, তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা। জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার…

Read More

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাজিলপুর…

Read More