Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে আগের ১৯৯ টাকার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই নতুন দামের ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে খোলা সয়াবিন তেল এবং পাম অয়েলের দাম আগের মতো পুরোপুরি অপরিবর্তিত রাখা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, নতুন এই নির্ধারিত মূল্য অবিলম্বে…
ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে টানা অভিযানে বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি ও মাদারবোর্ড, বিদেশি মদ এবং স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে যাত্রীদের ব্যাগেজ ও গ্রিন চ্যানেলে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এ-শিফটের কর্মকর্তারা। এ সময় এমডি মনসুর…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে এরইমধ্যে ৪ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে বলেও জানা গেছে। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ। অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা…
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের এ সুযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসির তথ্য অনুযায়ী, দাখিল করা আবেদনগুলো ইস্যু করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলো নিষ্পত্তির শেষ তারিখ। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছে। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ…
দেশের বাজারে আবারও কমছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।…
প্রবাসী আয়ে আবারও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত আগস্টে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬–২৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪২ কোটি ১৯ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ। চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতি টুকুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে জ্বালানিমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
জীবন কখনোই একঘেয়ে ছিল না ভারতের দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরাকোন্ডার জন্য। প্রেমে পড়েছেন, মন ভেঙেছে আর অবশেষে ঘর বেঁধেছেন পছন্দের মানুষের সঙ্গে। জীবনের প্রতিটি বাঁকে থ্রিল বা রোমাঞ্চ খুঁজে পাওয়া এই তারকা সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় নির্মিত ‘রোমাঞ্চকম’ সিনেমার এক প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা। সেখানে সঞ্চালক ও ভক্তদের মুখোমুখি হয়ে তিনি ভাগ করে নেন জীবনের নানা চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা। অনুষ্ঠানে চলতি বছরের সবচেয়ে ‘রোমাঞ্চকর’ মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে সবাই ভেবেছিলেন সদ্য বিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানার কথাই বলবেন বিজয়। কিন্তু ভক্তদের চমকে…
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মন্ত্রী বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে তিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিস্টের…
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ…
