Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
দেশের বাজারে টানা তিন দফা কমার পর এবার বাড়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। যা বুধবার…
জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ফরিদপুর-৪ সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা…
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যাদের জনপ্রিয়তার দীপ্তি সময়ের সীমানা পেরিয়ে আজও অমলিন। সেই নক্ষত্রলোকের শীর্ষেই জ্বলজ্বল করছে মহানায়ক উত্তম কুমারের নাম। অতুলনীয় অভিনয়, ব্যক্তিত্বের মোহনীয় জাদু আর রাজকীয় পর্দার উপস্থিতিতে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বাংলা সিনেমার এক একক ও অনন্য অধ্যায়ে। আজ তার জন্মদিন। কালজয়ী এই মহানায়কের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার পাশাপাশি সুরকার, প্রযোজক ও পরিচালক হিসেবেও নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে উত্তম কুমার অভিনয় করেছেন প্রায় ২০১টি সিনেমায়। দীর্ঘ এই…
দেশের ৭ অঞ্চলে ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুরুটা ছিল বড় চ্যালেঞ্জের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের পাহাড়ের নিচে চাপা পড়তে যাচ্ছিল বাংলাদেশ ‘এ’ দল। তখন ম্যাচে লড়াই করাটাই কঠিন মনে হচ্ছিল। কিন্তু শেষ দিনে বদলে গেল পুরো চিত্র। ব্যাট হাতে একাই যেন ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। আগের দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেখানেই থামেননি হৃদয়। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের ওপর আধিপত্য ধরে রেখে দলকে নিয়ে গেলেন প্রথম ইনিংসে লিডের পথে। আর সেই পথেই গড়লেন বাংলাদেশের ক্রিকেটে বিরল এক ইতিহাস। ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছেন হৃদয়। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। শিল্পকে শুধু একটি পেশা নয়, বরং একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির স্তম্ভ হিসেবে উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’ সংস্কৃতি অঙ্গনে প্রবেশকারীদের শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না…
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গোটা বিশ্ব এআই যুগে প্রবেশ করেছে। বাংলাদেশও এআই যুগে প্রবেশ করেছে। কিন্তু এআই যুগে প্রবেশ করলেও এর রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এবং রেগুলেটরি স্কিম যেটা, সেটা এখনো আমরা সামনে আনতে পারি নাই। আমরা মনে করছি আগামী দিনে এআই যেভাবে আমাদেরকে গাইড করবে, যেভাবে আমাদের ইনফ্লুয়েন্স করবে, যেভাবে সঠিক পথ ও বিভ্রান্তিকর পথে নিয়ে যাওয়ার জন্য…
বিশ্বসভায় বাংলাদেশ একদিন একটি নেতৃত্বদানকারী জাতি (লিডিং নেশন) হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমাদের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউটস-এর স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের পদক, অভিনন্দন পত্র এবং দুই…
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই দাম ঘোষনা করে সংস্থাটি। এছাড়া সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার…
দক্ষিণাঞ্চলীয় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) এএফপির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গালিবাফ তার বার্তায় মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাক বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির ঘটনাগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিরপরাধ শিশুদের হত্যা ও গণহত্যার মতো আচরণ সরাসরি শয়তানের মতো কর্মকাণ্ডের পরিচয় দেয়। নিজের উক্তি তুলে ধরে গালিবাফ জানান, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর…
