Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
- বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
ইস্টার্ন ইউনিভার্সিটিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ৭ম আন্তর্জাতিক সম্মেলন (7th International Conference on Integrated Sciences-ICIS 2025)। এ সম্মেলনটি ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দ্য গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ভিডিও বার্তা প্রদান করেন IOU, দ্য গাম্বিয়ার আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, “প্রধান উপদেষ্টার কারণে অনেকে এখনো সংঘাতে জড়াচ্ছে না। কিন্তু বাস্তবে সবাই সংঘাতের জন্য প্রস্তুত। সরকার পরিবর্তন হলেই দেখা যায়— মসজিদের ইমাম বদলে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও পরিবর্তিত হন।” তিনি আরও বলেন, “মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার বিষয়ে অতীতের রাজনৈতিক নেতারা কখনও গুরুত্ব দেননি। কেউ ব্যবহার করেছেন সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্রক্ষমতায় ইসলামকে ব্যবহার করতে চেয়েছেন,…
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে। এই দেশবাসী একটি স্বাধীন ও…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি না। শনিবার (২৫ অক্টোবর) পৌনে ১২টায় তিনি ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কার্যকর ভূমিকা রেখেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো ১৫–২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ হলো ওই এলাকায় বেশি…
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন। থাই রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। তারা ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে রাজত্ব করেছেন। রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজা মাহা ভাজিরালংকর্ন রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন। থাই সরকারের মুখপাত্র সিরিপং…
লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে গোলের ঝুড়িতে ভরেছে রেকর্ডের পর রেকর্ড। পেশাদার ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি, কিন্তু হেডে করা গোল তার খুবই কম। অথচ মেসির প্রিয় গোলের কথা উঠলে তিনি সবসময় স্মরণ করেন বার্সেলোনার জার্সিতে করা সেই বিখ্যাত হেডটি। এবার সেই দৃশ্য যেন আবার ফিরে এলো আমেরিকান মেজর লিগে। শনিবার রাতে ইন্টার মায়ামির হয়ে উড়ন্ত হেডসহ জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। তার নৈপুণ্যে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মায়ামি। মাত্র একদিন আগে মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে যে তিনি গোল্ডেন বুট…
ইউক্রেনে যুদ্ধের মাঠে ফের অগ্রগতি দেখিয়েছে রুশ সেনারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির আরও ১০টি নতুন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, দখলকৃত লোকালয়গুলো ইউক্রেনের ডোনেটস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যেই এসব এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসে। একই সময়ে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের লক্ষ্য করে একাধিক বিমান হামলার চেষ্টা চালায়, তবে প্রতিবারই তা প্রতিহত করা…
মাত্র ২৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গত ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মার্টিন টিভি নাটক ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিত পান। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরল ধরনের স্নায়বিক রোগে (চারকোট-মেরি-টুথ) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী ইসাবেল। ম্যাকক্রে এজেন্সি কর্ণধার কিম ম্যাকক্রে বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। তাকে কিশোর থেকেই চিনি আমি এবং সম্প্রতি সে অভিনয়ে ফিরেছে। তার প্রথম অডিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা দুর্দান্ত কেটেছে। ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ে প্রবল ঝোঁক ছিল ইসাবেলের। ‘৯-১-১: ন্যাশভিল’র মাধ্যমে প্রথমবার অভিনয়ে সুযোগ পান। তার…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রেইনবো নেশনের বিষয়টি রয়েছে; অর্থাৎ সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিতেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়—বাঙালি, গারো বা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী—সবাই বাংলাদেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষকে এক পরিচয়ের বন্ধনে যুক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “এনসিপি ৪৬ নম্বর দল হতে চায় না। আগামী নির্বাচনে আমরা হয় সরকার গঠন করব, না হয় শক্তিশালী বিরোধী দল হবো। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না।” শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম জানান, খুব শিগগিরই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠিত হবে। তিনি বলেন, “থানা ও জেলা কমিটি আর বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট…
