Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী সরকার প্রধান হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ-এর মুখ্যমন্ত্রী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের গুলশান-এর রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে লেখেন, বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান তিনি তারেক রহমান, তার দল এবং সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক দলকে। পাশাপাশি দুই বাংলার সুসম্পর্ক আরও দৃঢ় হবে—এমন আশাবাদ ব্যক্ত…
চেক জালিয়াতির মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করছেন তিনি। জানা যায়, ২০২৪ সালের জামালপুর জেলার একটি চেক জালিয়াতি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয়…
শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শনিবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন-পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে। আজ শনিবার রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মুরগির প্যারেন্ট স্টক আমদানিতে শর্তারোপ ও বিধিনিষেধ যুক্ত করে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা–২০২৬ এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই নীতিমালা চূড়ান্ত হলে দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকার পোল্ট্রি শিল্প ধীরে ধীরে সীমিত কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে যাবে। ফলে বাজারে প্রতিযোগিতা কমে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া এবং শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগী মাংসের মূল্য অস্থিরতা তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যেই এ শর্তারোপ করা হয়েছে। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, বাস্তব উৎপাদন কাঠামো, বাজারের বিদ্যমান সক্ষমতা এবং পরিবেশ…
রাশিয়া ইউক্রেনের ওডেসা এলাকায় গতরাতে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেছেন। তবে হামলায় এক নারী নিহত হয়েছে।’ তিনি বলেন, ‘নিহত পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ তিনি আরও বলেন, রাশিয়ার ড্রোন হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালা ভেঙে গেছে। আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, কৃষ্ণ সাগর বন্দর অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘন্টায় কমপক্ষে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। তিনি বলেন, ‘গত…
নাটকীয় শেষ মুহূর্তের গোলে হার এড়াল এসি মিলান। রেলিগেশন জোনে থাকা পিসার বিপক্ষে ম্যাচে ড্রয়ের শঙ্কা তৈরি হলেও নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে জয়সূচক গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ২-১ ব্যবধানের এই জয়ে সিরি আ-তে শীর্ষে থাকা ইন্টার মিলান-এর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল পাঁচে। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় মিলান। ম্যাচের ৩৯ মিনিটে প্রায় ফাঁকায় থাকা রুবেন লফটাস-চিক হেডে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে আরও সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মিলান। তবে নিকলাস ফুলক্রুগ পেনাল্টিতে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করলে চাপ…
ঋতুরাজ বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবস—দুটি আনন্দের উপলক্ষ একসঙ্গে মিলেছে আজ। প্রকৃতির এই রঙিন সময়ে নিজেকেও উৎসবের আবেশে মেলে ধরেছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবাসা আর বসন্তকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ শুভেচ্ছা ও নতুন কিছু ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক মাধ্যমে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনী সাজে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে বসন্তের প্রতীকী সৌন্দর্য গাঁদা ফুল হাতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। ছবিতে আরও নজর কাড়ে তার পোশাক। বসন্তের চিরচেনা হলুদ-সাদা রঙের কম্বিনেশনের একটি বাহারি শাড়িতে সেজেছেন তিনি। সঙ্গে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত ও উজ্জ্বল দেখাচ্ছিল। ছবির…
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ সকালে রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট-২০২৬ এ জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে গণভোটের ফলাফল বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘লক্ষণীয় যে ভোটারদের ৬০ শতাংশরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও এক শতাংশ বেশি। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্টভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারো বিএনপি-কে বিজয়ী করেছে। আলহামদু লিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।’ তিনি বলেছেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।’ আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’ রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন,…
