Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ সোমবার অনুষ্ঠিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি দৃশ্যমান হবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজ বিকেলে জানান, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।’ তিনি আরো জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়। বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন। বঙ্গভবনের ওই কর্মকর্তা বলেন,…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, রাশিয়ার আক্রমণের ফলে দেশের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আঞ্চলিক ছাড় বা ভূখণ্ড হস্তান্তরের ধারণাকে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির সাথে তুলনা করেছেন। তিনি সতর্ক করেছেন যে, হিটলারের মতো পুতিনকে ছাড় দিলে, তা শান্তি আনবে না, বরং এটি আরও আগ্রাসনকে উসকে দেবে। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বছর আগে ইউরোপীয় শক্তিগুলোর কাছ থেকে আঞ্চলিক ছাড় জোর করে আদায় করেছিলেন। জেলেনস্কি মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর কয়েক…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলতে চাননি। এ ব্যাপারে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।” এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক…
আল নাসরের হয়ে টানা দুটি ম্যাচে না খেলে আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি আল ইত্তিহাদ ও আল রিয়াদ–এর বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গতকাল (শনিবার) আল ফাতেহ–এর বিপক্ষে মাঠে নামেন তিনি—এবং শুরুতেই গোল করে নিজের প্রত্যাবর্তন রাঙান। দলবদলের বাজারে আল নাসর প্রত্যাশামতো বড় বিনিয়োগ করতে না পারায় রোনালদো অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমাকে দলে টানায় নিজের ক্লাবের পিছিয়ে পড়া তিনি মেনে নিতে পারেননি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বয়কট ভেঙে অধিনায়ক হিসেবে শুরুর একাদশে জায়গা পান। তার…
ঢালিউডে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান–এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনে অবশেষে সরাসরি ব্যাখ্যা দিলেন তিনি। জানালেন, তাদের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি—এ কারণে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে–তে অতিথি হিসেবে উপস্থিত হন বুবলী। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জবাবে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। বুবলী বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই আসে না।” শাকিব খানের জন্য নতুন পাত্রী…
ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ওই আসনের শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা তার আবেদনপত্র জাতীয় নাগরিক পার্টি-এর নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশন-এ জমা দেন। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, বেআইনি প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং…
আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। আইন উপদেষ্টা…
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার এস আই শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহত ভ্যানের যাত্রী কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১), একই গ্রমের আমজাদ আরির ছেলে ভ্যান চালক আমির আলি ( ৪০)। পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসটি যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণা হওয়ার পর দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও স্বতঃস্ফূর্ত বিজয়োৎসবে মুখর হয়ে ওঠে এলাকা। স্থানীয় ভোটাররা বলছেন, এ বিজয় দীর্ঘদিনের প্রত্যাশা ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষক এম মাহফুজুর রহমান টুটুল বলেন, ‘বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন দলের শক্ত অবস্থানের মধ্যেও কুষ্টিয়া-১ আসনে বিএনপির এমন স্পষ্ট জয় দলটির সাংগঠনিক সক্ষমতা ও জনভিত্তির দৃঢ়তার…
