Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
নাচের ছন্দে পর্দা কাঁপানো পারফরম্যান্স—বলিউডে এমন অভিনেত্রী খুব কমই আছেন, যাদের উপস্থিতিতেই গান আলাদা মাত্রা পায়। সেই তালিকার সামনেই এখন জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমা থেকে উঠে আসা জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’ ছবির ‘গফুর’ গানে তার প্রাণবন্ত নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগেও আজ কি রাত কিংবা (কাবালা)-র মতো গানে তামান্নার নৃত্যভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে। এসব গানের সাফল্যের কারণেই অনেকেই তাকে এখন বলিউডের ‘আইটেম গানের অঘোষিত রানি’ হিসেবে মানছেন। তবে তামান্না কেবল নাচের মধ্যেই সীমাবদ্ধ নন। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডের লাস্ট স্টোরিজ–২ ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। বিশেষ করে ওই ছবিতে সাহসী চরিত্রে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই দুই আসনেই জয়লাভ করেছেন তিনি। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং…
পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং এ-চালান সিস্টেমে সার্ভার জটিলতার কারণে জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের রিটার্ন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, পবিত্র শবে বরাত এবং জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কয়েকদিন সরকারি…
একুশে ফেব্রুয়ারির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ চালুর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনটি ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা অনলাইন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে মাত্র ২১ টাকায় ‘বাই ওয়ান গেট ওয়ান’, এক্সক্লুসিভ হুডি, ব্যাকপ্যাক, ক্যাপ সহ আরও নানান আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসা অপো এ৬এক্স ও এ৬ সিরিজের জন্য এই অফারটি প্রযোজ্য হবে। সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স খুঁজছেন এমন ক্রেতাদের জন্য অপো এ৬এক্স নিয়ে এসেছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা সহ সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি,…
লেবানন–সিরিয়া সীমান্তঘেঁষা এলাকায় ভোরের ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় আবারও উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল দাবি করেছে, হামলাটি চালানো হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে পূর্বাঞ্চলে এই হামলা ঘটে। সীমান্তবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে আঘাত হানে ড্রোন, পরে গাড়ির ভেতর থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন–এর মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ–এর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামাতে যুদ্ধবিরতি কার্যকর হলেও, এরপরও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।…
চট্টগ্রাম নগরের চট্টগ্রাম এর বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেল–এর চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের…
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ধারাবাহিক মাঠপর্যায়ের সক্রিয়তা এবং সমর্থকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলস্বরূপ অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে তার এই জয় রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ তিনবার নির্বাচনে অংশ নেওয়ার পর এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ বিপু-র কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও তিনি জয়লাভ করতে পারেননি। তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি…
টেলিকম খাতে দুর্নীতি করার কোনো সুযোগ রাখেননি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, ‘টেলিকমের দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দিইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি।’ তিনি জানান, ‘লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার ওপর নাখোশ হয়েছেন। মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসাব করে পাঙ্গা লড়তে…
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এম এ জি) ওসমানী–এর মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবার কর্মস্থল সুনামগঞ্জ-এ জন্মগ্রহণ করেন ওসমানী। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। শৈশবে পরিবারের তত্ত্বাবধানে বাংলা ও ফার্সি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। পরে আসামের গৌহাটির কটন স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সিলেট সরকারি পাইলট স্কুল থেকে ১৯৩৪ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। ইংরেজিতে কৃতিত্বের জন্য তিনি ‘প্রিটোরিয়া অ্যাওয়ার্ড’ লাভ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়-এ।…
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করেছে সরকার। মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে। অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে। এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।
