Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্রর এই সিরিজ ইতোমধ্যে চারটি সিজন পার করেছে। প্রতিটি সিজনই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এই সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস কিংবা বিকাশ চরিত্রগুলোও হয়ে উঠেছে দর্শকের পছন্দের পাত্র। এবার এই সিরিজ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা দীপক। জানালেন, ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনা চলছে এখন। যদিও মুক্তির দিনতারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর কিংবা নভেম্বরেই সিরিজটি মুক্তি পাবে। আপাতত সেই লক্ষ্যেই কাজ করছে টিম। আর দ্বিতীয় সুখবরটি হলো, এখানেই শেষ হচ্ছে না ‘পঞ্চায়েত’। এক সাক্ষাৎকারে দীপকের কাছে জানতে চাওয়া হয়, পঞ্চম সিজনেই কি শেষ হচ্ছে ফুলেরা গ্রামের…
কৃষকদের ঋণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে তাদের কৃষিকাজ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কৃষিনীতি প্রণয়নে আমরা কৃষকদের অগ্রাধিকার দিচ্ছি এবং তাদের চাষাবাদ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’ আজ জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আলী আছগারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের ঋণ দেওয়া এবং তাদের কৃষিকাজ সহজ…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি আমাদের শিক্ষক সমাজ। যারা মাঠে চমৎকার কাজ করছেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী…
অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সময়ের সঙ্গে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজে যুক্ত হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টই জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীপা খন্দকার লিখেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কারো স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক।’ তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কী পরিস্থিতিতে বা কোন বিষয়কে কেন্দ্র করে এমন কথা লিখেছেন,…
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে সেনুয়া কবরস্থান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আগে থেকেই সেনুয়া কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ শপথ নেবেন। রোববার (৬ আগস্ট) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে সম্প্রতি প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৩ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ওই চিঠি দেওয়া হয়। এতে বলা হয়েছে, পিএসসির নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন। এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন ছুটে গিয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশও। পরে বাসটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হন…
রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এছাড়া পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক; আরও রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে। প্রযোজকের মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য। চলচ্চিত্রটির গল্পে একজন স্বাধীনচেতা নারীর গল্প তুলে ধরা হবে, যিনি কাজের সঙ্গে কোনো আপস না করে একাধারে সংসার ও ক্যারিয়ার সামলান এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে…
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের যে সংকট রয়েছে, আগামী এক মাসের মধ্যে তার দূর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এ সময় তিনি সকলের…
