Author: স্টাফ রিপোর্টার

ভয়ানক হয়ে উঠেছে ডেঙ্গু। মশাবাহিত এই জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। এই সংখ্যাও চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৫ হাজার ৩৯৪ জন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়। এদিন সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন। কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের…

Read More

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন। তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো-কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।…

Read More

প্রায় চার দশকের অপেক্ষার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। এর মধ্য দিয়ে তিনি ৮০তম সাধারণ পরিষদের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। তার সভাপতিত্বে ৮১তম অধিবেশনের কার্যক্রম চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার,…

Read More

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে। তার আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হন এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলছিলেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে…

Read More

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে দেশেই রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। প্রবাসে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি টুকটাক শুটিংয়েও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে শোনা গেল তার নতুন সিনেমার খবর। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিত্রায়িত তার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে তার নতুন সিনেমার কাজ। যার নাম ‘আ বিউটিফুল লাই’। কিন্তু খানিকটা পেছন ফিরে তাকালে আসে সেই বিতর্কিত নির্মাতা হাসান জাহাঙ্গীরের সেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটির কথা। এখানে অভিনয় করেছিলেন মৌসুমী।…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ প্রোগ্রাম চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়মুখী ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের স্কুলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখতে পুষ্টিকর খাবার সরবরাহ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তিনি জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাচ্ছে। সরকার আগামী…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে পদায়নের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আপাতত বদলির আবেদন বা নিয়মিত বদলি কার্যক্রমের আওতায় আসতে পারবেন না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়ন সম্পন্ন করার পর শিক্ষক বদলি কার্যক্রম…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, কখনো শেয়ার বাজার লুট হয়নি। বিএনপির আমলে সবসময় গ্রামীণ রাস্তাঘাটে উন্নয়ন হয়। মেগা প্রজেক্ট, ফ্লাইওভার এগুলো দেখায়নি। এই কারণে দারিদ্রতা দূরীকরণে বিএনপি সবসময় ছিল চ্যাম্পিয়ন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী সাইফুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, অনেক সংকট মোকাবেলা করা গেছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া একজন সুযোগ্য অর্থনীতিবিদ পেয়েছিলেন অর্থমন্ত্রী হিসেবে। যিনি ছিলেন আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তবতা হৃদয় দিয়ে অনুভব করতেন। তিনি আরও বলেন, সাইফুর রহমান যখন…

Read More