Author: স্টাফ রিপোর্টার

ইরানের ওপর মার্কিন সামরিক চাপ এখনও শেষ হয়নি—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র, এখনও সম্ভাব্য মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানে যা কিছু এখনও অবশিষ্ট আছে, মার্কিন সেনারা সেগুলো ধ্বংস করাই শুরু করেনি। সেখানে সেতু আছে, এরপর আছে বিদ্যুৎকেন্দ্র।” এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত এক মাস ধরে চলা সংঘাতে ইরানের বড় বড় সামরিক স্থাপনার অধিকাংশই ক্ষতিগ্রস্ত বা…

Read More

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত…

Read More

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও প্রায় সব ধরনের সবজির দাম এখনো চড়া। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঈদের আগের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, পটোল ১০০ টাকা, কাঁচামরিচ ১০০–১২০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০–১২০ টাকা, উচ্ছে ও বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু প্রতি হালি ৫০–৬০ টাকা এবং টমেটো ৭০–৮০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে করলা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে, লাউ ৮০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে। শিম ৫০–৭০ টাকা, ছোট মিষ্টি…

Read More

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার নলকা এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। হতাহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ…

Read More

আওয়ামী লীগের পথেই জামায়াতে ইসলামী হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে সাংস্কৃতিক দলের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই একই পথে হাঁটছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দলও (জামায়াত) একই চেষ্টা করেছ। দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে রয়েছে।…

Read More

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সিদ্ধান্তগুলো তুলে ধরেন। সেগুলো হলো- ১. সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২. ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। ৩. দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন-…

Read More

জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় নিজেকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। হানজালা বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে গত ৩০ মার্চ দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার সহধর্মিনীর জানাজায় আমি এসেছিলাম, দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছে ‘ ঐযে জঙ্গি এমপি যাচ্ছে’। আমি এটা কিছু মনে করতাম না কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি ও এই ভিডিও টা নিয়ে খুব আলোচনা চলছে। তিনি বলেন, জাতীয় সংসদের…

Read More

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্তজুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে যাতে সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে তেল পাচার না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ২৯টি বিওপি ও ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে বোতল ও জারকিনের মাধ্যমে পেট্রোল…

Read More

হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে। এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের…

Read More

সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিতরণব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে দেশে বিভিন্ন বিতরণ সংস্থার অধীনে মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৩১ সালের মধ্যে এই সক্ষমতা আরো ৬ হাজার ২৫৫ এমভিএ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ফেনী-২ আসনের এমপি জয়নাল আবেদিনের লিখিত এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব তথ্য তুলে ধরেন। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কম্পানির অধীনে উপকেন্দ্রেগুলো হলো—বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ১ হাজার ৩০৬টি, বাংলাদেশ বিদ্যুৎ…

Read More