Author: স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে, এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ। রবিবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে, বুঝতে এবং বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারেন, যা একদিকে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল…

Read More

সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ…

Read More

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। এর পরিবর্তে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই…

Read More

এক সময় ব্যবধান ছিল মাত্র চার পয়েন্ট। কিন্তু এক রাতেই শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার মাঠে নাটকীয় হারের পর যখন হতাশায় ডুবছে মাদ্রিদ শিবির, তখন অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সেলোনা। ফলে লা লিগার শিরোপা লড়াইয়ে এখন রিয়ালের সামনে কঠিন সমীকরণ। মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের হার শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া অবশ্য দায় চাপাননি খেলোয়াড়দের ওপর। বরং পরাজয়ের পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বলেছেন, এই হার সম্পূর্ণ আমার। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল স্বাগতিক মায়োর্কা। প্রথমার্ধে মানু মোরলানেসের গোলে এগিয়ে যায় দলটি। গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত…

Read More

ঝলমলে আলোর মঞ্চ, চারপাশে তারকাদের ভিড়—তবু সবার দৃষ্টি যেন আটকে ছিল একজনের দিকেই। সাদা রঙের আভিজাত্যপূর্ণ গাউনে অনন্য এক উপস্থিতি নিয়ে ‘লাক্স সুপারস্টার’ গালা নাইটে হাজির হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সেই রূপ আর আত্মবিশ্বাসী উপস্থিতি মুহূর্তেই মুগ্ধ করেছে ভক্তদের। গত শুক্রবার অনুষ্ঠিত হয় ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহজাবীন। তবে বিচারকের আসনে বসার বাইরেও তার গ্ল্যামারাস উপস্থিতিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অনুষ্ঠান শেষে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, অফ-শোল্ডার ডিজাইনের সাদা একটি লং গাউন পরেছেন তিনি। গাউনজুড়ে ছিল সূক্ষ্ম ও নান্দনিক কারুকাজ, যা তার…

Read More

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক মারা গেছেন। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ…

Read More

পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন অপো এ৬কে উন্মোচন করেছে অপো। বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি নিয়ে আসা হয়েছে। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরার সমন্বয়ে নিয়ে আসা এ ডিভাইসটি প্রতিদিনের ডিজিটাল জীবনে নির্ভরযোগ্যতা ও ব্যবহারিক সুবিধা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট পছন্দ হিসেবে এসেছে। অপো এ৬কের মূলে রয়েছে এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা; যা নিখুঁত ও প্রাণবন্ত ছবি ধারণ করতে সক্ষম। দৈনন্দিন মুহূর্ত হোক বা বিশেষ কোনো উপলক্ষ, এই ক্যামেরা প্রতিটি গল্পকে জীবন্ত করে তোলে। এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার যুক্ত থাকায় এখন ব্যবহারকারীরা খুব…

Read More

রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক তেজগাঁও লিংক রোডে হঠাৎ করেই থমকে গেছে যান চলাচল। বেতন বকেয়ার দাবিতে রাস্তায় নেমে অবরোধ গড়ে তুলেছেন একটি পোশাক কারখানার শত শত শ্রমিক, যার ফলে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলমুখী সাধারণ মানুষ। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নেন নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক। তারা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উল্টো দিকের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।…

Read More

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উভয় আসনেই বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বিজিবি জানায়, বগুড়া-৬ (সদর) আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে আসা এসব সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এই…

Read More

হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা ইতিমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। পরে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত…

Read More