Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘বজ্রপাতের মতো এসেছে হাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম প্রতিরোধে আমরা পুরোপুরি প্রস্তুত।’ সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী রোববার থেকে সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হবে। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আরও বলেন, ঢাকা ও রাজশাহীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।…
সুইডেন সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা বিমান ও ড্রোন প্রতিরক্ষা সক্ষমতায় ৯০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে। রাডার, বিমানবিধ্বংসী অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধ প্ল্যাটফর্মসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় এ অর্থ বিনিয়োগ করা হবে। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ৮ দশমিক ৭ বিলিয়ন ক্রোনার (৯১৬ মিলিয়ন ডলার) মূল্যের এই প্যাকেজ জানুয়ারিতে ঘোষিত বিমান প্রতিরক্ষার জন্য নগদ বরাদ্দের অর্ধেকেরও বেশি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন এএফপিকে বলেন, ‘বিমান প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগ করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি ন্যাটো সামরিক জোটের সব দেশের জন্যই সত্য।’ জনসন আরও বলেন, ‘ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন যে ন্যাটো জোটের ভেতরে…
ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে নিয়ে জাতীয় দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে যত আলোচনা থাকুক, মাঠে নামলেই তিনি এখনও কতটা ভয়ংকর—তার প্রমাণ মিলল আবারও। বয়স ৩৫ পেরিয়েছে, চোটও পিছু ছাড়ছে না। তবু নতুন জার্সিতে প্রথম ম্যাচেই নিজের স্বাক্ষর রেখে দিলেন এই অভিজ্ঞ পেসার। আইপিএলে ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার অনন্য রেকর্ডে আরও এক ধাপ এগিয়ে গেলেন শামি। লখনৌর একানা স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। লখনৌর হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই প্রথম ওভারের প্রথম বলেই আঘাত হানেন শামি। তার অফ স্টাম্পের বাইরের দিকে করা ডেলিভারিতে কভার ড্রাইভ খেলতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দেন লোকেশ রাহুল। গোল্ডেন…
অভিনয়জীবনের শুরু থেকেই অসংখ্য ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তারকা হওয়ার পাশাপাশি ভক্তদের প্রতি দায়িত্ববোধের জায়গাটিও যে তিনি সমান গুরুত্ব দেন, সেটি আবারও প্রমাণ করলেন এক আবেগঘন বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের দীর্ঘ পথচলার সঙ্গী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুরোধ করেছেন—কোনো বিতর্ক, অহেতুক তর্ক কিংবা কাদা ছোঁড়াছুড়িতে যেন তারা না জড়ান। বরং আভিজাত্য, শিষ্টাচার ও মার্জিত আচরণের মধ্য দিয়েই যেন তারা নিজেদের আলাদা পরিচয় ধরে রাখেন। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় অপু বিশ্বাস বলেন, দীর্ঘ সময় ধরে ভক্তরা যেভাবে তার পাশে ছায়ার মতো থেকেছেন, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ। একজন শিল্পী…
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে চালু করা হয়েছে। এই মডিউলে ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত ওয়েটেজ বা অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে—যা দীর্ঘদিন ধরে করদাতা ও সুশীল সমাজের প্রত্যাশা ছিল। এনবিআর আরও জানায়, এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট…
সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার…
এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১৩৪১ টাকায় রাখা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘খুব শিগগিরই’ শেষ করা হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চলমান কার্যক্রম গুটিয়ে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। একদিকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, অন্যদিকে সমানতালে তেহরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে কী ভাবছেন-হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমাকে শুধু ইরান থেকে সরে আসতে হবে। সেটা আমরা খুব শিগগিরই করব। আর ততদিনে তারা ধসে পড়বে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি আরও বলেন, ‘আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমার ধারণা, পুরো কাজটি সম্পন্ন…
সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধনের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি…
অভিনয়ের মতোই ব্যক্তিগত জীবন আর স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন পরীমণি। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। নীতিবাক্য আর ব্যক্তিগত সমালোচনার বিষয়ে কড়া বার্তা দিয়ে যেন সমালোচকদের উদ্দেশেই নিজের অবস্থান স্পষ্ট করলেন এই ঢাকাই নায়িকা। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরীমণি। গ্ল্যামার, অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে যেমন ভক্তদের মুগ্ধ করেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনারও মুখোমুখি হন প্রায়ই। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীতিবোধের কথা বলে অন্যকে আক্রমণ করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি। পোস্টে পরীমণি লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির…
