Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
Author: স্টাফ রিপোর্টার
রুদ্ধশ্বাস সামরিক উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের ঘটনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকেও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, যদিও তার অবস্থা এখনও স্পষ্ট নয়। রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, দীর্ঘ অনুসন্ধানের পর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। তবে তাকে জীবিত না মৃত অবস্থায় পাওয়া গেছে—সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। সাধারণত এ ধরনের বিমানে দুইজন ক্রু সদস্য থাকেন—একজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার…
দেশের সরকারি জল মহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি জলমহাল আইন-২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভুমিমন্ত্রী বলেন, বিএনপি জণগণের সরকার। জনগণের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সঙ্গে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছে। জনগণের স্বার্থ রক্ষা করাই তাই এ সরকারের মূল লক্ষ্য।
জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান পার্লামেন্ট।’ মো.আসাদুজ্জামান আরও বলেন, জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, সেটা এই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং, জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। জুলাই সনদকে…
শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে হবে এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা অসততা গ্রহণযোগ্য নয়। শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতখানা উল্লেখ করে তিনি বলেন, এই জায়গায় অসৎ কাজের কোনো সুযোগ নেই। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। নকল প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ২০০১ সালে কুমিল্লা থেকেই প্রথম নকলবিরোধী…
রাশিয়া গতকাল শুক্রবার ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ১৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মস্কো দিনের বেলায় আরও বেশি বিমান হামলা চালাচ্ছে ইউক্রেনে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা গতকাল শুক্রবারের হামলায় ৫০০-এর বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথলিক ইস্টারের আগে হামলা তীব্র করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘আকাশে নীরবতা থাকা উচিত ছিল, কিন্তু রাশিয়া ইস্টারের আগেই হামলা করে পরিস্থিতি উত্তপ্ত করছে। ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে পাওয়া ছবিতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, একটি বহুতল ভবনের ভগ্নাবশেষ এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা…
দেশের বাইরে নিজের প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচে সুযোগ পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তবে শুক্রবার লাহোর কালান্দার্সের তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে দেখালেন নিজের সামর্থ্য। মুলতান সুলতান্সের বিপক্ষে মাত্র ১৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইমন। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের বিধ্বংসী জুটি গড়ে তোলেন এই দুই ওপেনার। ম্যাচ শেষে নিজের ইনিংসের রহস্য জানাতে গিয়ে ইমন বলেন, নির্ভার মানসিকতা নিয়েই ব্যাট করেছেন তারা। কন্ডিশন ভালো ছিল, তাই বলের মেরিট অনুযায়ী খেলেছেন। পাশাপাশি শুরু…
আলো-ঝলমলে পর্দার বাইরেও নিজের উপস্থিতি দিয়ে ভক্তদের মুগ্ধ করে রাখেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনও ব্যক্তিগত অনুভূতি, কখনও স্টাইল আর সৌন্দর্যের ঝলক—সামাজিক মাধ্যমে সবসময়ই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কালো শাড়িতে আভিজাত্যপূর্ণ এক লুকে হাজির হয়ে, সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্ক্তি জুড়ে দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই নায়িকা। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে দেখা যায় কালো রঙের কারুকার্যখচিত শাড়িতে। পোশাকের সঙ্গে ছিল মানানসই ভারী গয়না, যা তার লুককে আরও বেশি রাজকীয় করে তুলেছে। চুলের সাজেও ছিল পরিমিত ও মার্জিত আভিজাত্যের ছাপ। ছবির ক্যাপশনে অপু তুলে…
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। আসন্ন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার নাম ঘিরে সংগঠনজুড়ে তৈরি হয়েছে জোর আলোচনা, সমর্থন ও মূল্যায়নের নানা সমীকরণ। মাঠের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা যশোর অঞ্চলে জন্ম নেওয়া তরিকুল ইসলাম তারিকের বেড়ে ওঠা সাধারণ পরিবেশে। শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ শেষ করে তিনি ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের জাপানিজ…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। যারা সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ১৯৭২ সালের সংবিধানকে অস্বীকার করতে চায়, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্ট-এর চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, “যারা ৭২-এর সংবিধানকে ছুড়ে ফেলতে চায়, তারা সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তাদের কাছে অস্বস্তিকর।” তিনি আরও বলেন, বিএনপি যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে, তেমনি ১৯৭৫,…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে।’ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশদলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশদল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব…
