Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না। বরং অর্থনীতি আরও সচল হবে। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আকতার হোসেনের (রংপুর ৪) এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি করেছেন-কতজন মানুষের কাছে আমরা কার্ড পৌঁছে দেব, মূল্যস্ফীতি হবে কি না, বাজেট কত, স্বাভাবিকভাবে বাজেট কত, এটি আমরা এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা যেহেতু প্রতি মাসে এটি সম্প্রসারণ করতে থাকব, অর্থাৎ অধিক সংখ্যক নারী ফ্যামিলি…
চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নের জবাবে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে মন্ত্রণালয় বা বিভাগ আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। ৪১৮টি কারিগরি ও মাদরাসা…
দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এই কর্মসূচি শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্যকর্মীদের সবধরনের ছুটি বাতিল করেছে সরকার। তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।…
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।…
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এক মাস অতিক্রম করে আরও জটিল ও অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম রাত ৯টায়, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা, হোয়াইট হাউস থেকে এই ভাষণ প্রদান করবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, ইরান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অবস্থান তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে…
রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সংশ্লিষ্ট অঞ্চলে স্বল্প সময়ের জন্য বিরূপ আবহাওয়া সৃষ্টি করতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নদীবন্দরকে ২ নম্বর পুনঃ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা…
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোন সংক্রান্ত একটি ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। জানা গেছে, আকাশে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। ড্রোনটি ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায়। এ সময় ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি ফার্মে কর্মরত ওই বাংলাদেশির ওপর ধ্বংসাবশেষ আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। ‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে…
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সিগারেটের শুল্ক কাঠামো আরও যৌক্তিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালু করা হবে। এছাড়া ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চবিত্ত শ্রেণির জন্য আয়কর হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, করদাতার সংখ্যা বাড়াতে গত এক দশকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে টিআইএন (Tax Identification Number) সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ, যা বর্তমানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…
অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব ২৯ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো…
দেশের উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর আয়করের হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ করহার বর্তমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা ২০২৭–২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত করহার আগামী অর্থবছরের পরের বছর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হবে। কারা এই বাড়তি করের আওতায় আসবেন—এ বিষয়ে তিনি জানান, বছরে ১ কোটি থেকে ৫ কোটি টাকা বা তার…
