Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
Author: স্টাফ রিপোর্টার
ক্ষুদ্র কৃষকদের সহায়তায় সরকার কৃষিঋণ মওকুফ এবং স্বল্পসুদে ঋণ সুবিধা অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন (বগুড়া-৪)-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। তবে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাজেটে ইতোমধ্যে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে; যার ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে তিনি জানান। অর্থমন্ত্রী কৃষকদের সহায়তায় চলমান বিভিন্ন কার্যক্রম তুলে…
চিলির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ট দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সোমবার আর্জেন্টিনায় যাচ্ছেন। এই সফরে তিনি বুয়েনস আয়ারসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠক করবেন। সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মার্চে দায়িত্ব নেওয়ার পর এটিই কাস্টের প্রথম বিদেশ সফর। চিলির প্রেসিডেন্টদের আর্জেন্টিনাকে প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার যে ঐতিহ্য রয়েছে, এই সফর তারই ধারাবাহিকতা। রাজনৈতিকভাবে একই ধারার হওয়ায় কাস্ট ও মিলেই ঘনিষ্ঠ মিত্র। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির উত্থানের অংশ হিসেবেও তাদের দেখা হচ্ছে। গত ডিসেম্বরে নির্বাচনে জয়ী হওয়ার পর, কাস্ট ও মিলে আগে একবার সাক্ষাৎ…
আইপিএলের মঞ্চে বড় ইনিংস খেলতে পারেননি, কিন্তু মাত্র ১৮ বলের ছোট্ট ঝড়েই ইতিহাস লিখে ফেললেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–এর এই তারকা ব্যাটার চেন্নাই সুপার কিংস–এর বিপক্ষে সর্বোচ্চ রান করা ব্যাটারের নতুন রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন রোহিত শর্মা–কে। ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজন মিলে ৪.৩ ওভারে যোগ করেন ৩৭ রান। এরপর ১৮ বলে ২৮ রান করে আউট হন কোহলি। ইনিংসটি খুব বড় না হলেও, এই রানই তাকে পৌঁছে দেয় অনন্য এক মাইলফলকে। চেন্নাই সুপার কিংস–এর বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৭৪…
মঞ্চজুড়ে ছিল আলো, ক্যামেরা আর তারকাদের ঝলক। তবে সবকিছুকে ছাপিয়ে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হালকা গোলাপি রঙের রাজকীয় এক গাউনে হাজির হয়ে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি। আর সেই লুকের ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন এই নায়িকা।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুল তথ্যকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল পাওয়া যাচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক ওই পাম্পের সামনে জড়ো হন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা। একপর্যায়ে তারা ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। বর্তমানে ভিন্ন এক সময় পার করছেন দেশের সেরা অলরাউন্ডার। মাঠের ব্যস্ত সূচি থেকে কিছুটা দূরে থাকলেও এই সময়টাকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের আলাপে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(এখন) যেহেতু দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’ তিনি বলেন, ‘এখন মূলত পরিবারকেই সময় দিচ্ছি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি। একভাবে দেখলে এটাকে ইতিবাচক দিকই বলা যায়।’ ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাননি বলেও…
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজি এবং গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ। সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বন্দর সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো চটগ্রাম বন্দরে নোঙর করেছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। আগত জাহাজগুলো হলো গ্যাস চ্যালেঞ্জার (GAS CHALLENGER): ভারত থেকে এলপিজি (LPG) নিয়ে জাহাজটি গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি ‘ভাটিয়ারী’ এলাকায় অবস্থান করছে। শান গ্যাং ফা শিয়ান (SHAN GANG FA XIAN): মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা এই জাহাজটি…
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও রক্তাক্ত হলো তেহরান। রাজধানীর বাহারিস্তান এলাকায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ হামলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও অনেকে। ফার্স নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (৬ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয়। বাহারিস্তানের গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। তেহরানের ঘনবসতিপূর্ণ এলাকা বাহারিস্তানে সাধারণ মানুষের বসবাস। এমন আবাসিক ভবনে হামলার কারণ এখনো স্পষ্ট নয়, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক…
