Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
Author: স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি শতভাগ নির্মূল করা হবে। মঙ্গলবার রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাঁচ রাখা হয়। টেন্ডার প্রক্রিয়া অনেক সময় এমনভাবে করা হয়, যাতে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান সুবিধা পায়। যে কোন মূল্যে এই খাতের দুর্নীতি শতভাগ নির্মূল করা হবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সংসদে মৌলভীবাজার-২ আসনের সদস্য মো. শওকতুল ইসলামের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকার সম্ভাব্য সব উৎস অনুসন্ধান করছে এবং দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রেখে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করছে।’ জ্বালানির দাম বাড়ানো হবে কি না? শওকতুল ইসলামের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য একটি আইন রয়েছে এবং সেই অনুযায়ী প্রতি মাসে দাম সমন্বয় করা…
হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নত এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশে হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট ও ফার্স সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এতে ‘আমাদের ১৮ জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই জন শিশু।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তিনি আরও বলেন, ভোরের এ হামলায় ২৪ জন আহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের মোট হতাহতের হালনাগাদ কোনো সংখ্যা প্রকাশ করেনি ইরান সরকার। সংবাদ পরিবেশনে বিধিনিষেধ থাকায় এএফপি ইরানে হামলার স্থানগুলোতে গিয়ে স্বতন্ত্রভাবে…
ফ্রান্সের অপেশাদার ফুটবলের এক আঞ্চলিক ম্যাচ শেষ হওয়ার পর দেখা গেল এমন এক দৃশ্য, যা স্থানীয় ক্রীড়াঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। মাঠে খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়, কিন্তু শেষ বাঁশির পর শুরু হয় উত্তেজনা, ধাক্কাধাক্কি, হাতাহাতি আর পরে রীতিমতো গণমারামারি। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, একসঙ্গে ২৪ খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। মরবিহানের আঞ্চলিক দ্বিতীয় সারির লিগে আভেনির দে গুইলিয়ের ও ইন্দেপেন্দঁ দে মোরোঁ–এর মধ্যকার ডার্বি ম্যাচটি শুরু থেকে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে শেষ বাঁশি বাজতেই বদলে যায় পুরো দৃশ্যপট। প্রথমে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই…
অভিনয় কিংবা গ্ল্যামার জয়া আহসান মানেই যেন দুইয়ের এক অনন্য মিশেল। বড় পর্দায় তিনি যেমন জাদুকরী, বাস্তব জীবনে ঠিক তেমনি এক স্টাইল আইকন। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সব সময় নজরকাড়া। এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ফের ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার এসেছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস লুকে। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তার পোশাকের ওপরের অংশটি ছিল করসেট স্টাইল ও চমৎকার কারুকাজ করা। এই বিশেষ আউটফিটটি জয়ার লুকে যোগ করেছে এক আধুনিক ফ্যাশনেবল মাত্রা। তবে সবার চোখ আটকে গেছে তার গয়নার জাদুতে। জয়া তার গলায় ও কানে পরেছিলেন বিশেষ সবুজ…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। স্বাস্থ্য…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ৯৮জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে…
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি সরকারের বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়।…
জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে পুনরায় চারদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।…
