Author: স্টাফ রিপোর্টার

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) যুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর লক্ষ্য হলো যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকলেও ভ্যাট নিবন্ধন নেই, তাদের করের আওতায় আনা। প্রস্তাবিত এই উদ্যোগ অনুযায়ী, ব্যবসায়ীদের জন্য নতুন কারেন্ট অ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান অ্যাকাউন্ট সচল রাখার ক্ষেত্রে বিআইএন যাচাই বাধ্যতামূলক হতে পারে। এনবিআরের সূত্র জানিয়েছে, আগামী জাতীয় বাজেটে এ বিষয়ে একটি বিধান অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এই নীতি পুরোপুরি কার্যকর হলে হাজার হাজার ক্ষুদ্র ও বড় ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিতে বাধ্য হবে। মূলত ভ্যাটের পরিধি বাড়ানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তবে ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন, ব্যাংক হিসাবের…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। এরই মধ্যে গ্রেপ্তার ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণা সরাসরি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ছয় আসামি হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।…

Read More

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি সেন্ট্রাল স্টোর’। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় বহির্নোঙরে পৌঁছায় মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার লম্বার জাহাজটি। গণমাধ্যমকে এই নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে জাহাজটি বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগ বোটের সহায়তায় বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে আনা হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস…

Read More

লেবাননে গত মাসে ইসরায়েলি হামলা শুরুর পর বুধবার সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালানো হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ১৮২ জন বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, এটি চূড়ান্ত হিসাব নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেলে রাজধানী বৈরুতে পরপর অন্তত পাঁচটি হামলা চালানো হয়। এতে শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এটি চলমান যুদ্ধের সবচেয়ে বড় সমন্বিত হামলা। মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটিতে…

Read More

চলতি অর্থবছর শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। সময়টা তাই শুধু হিসাব মেলানোর নয়—বরং সামনে কীভাবে করের চাপ কমানো যায়, সেই পরিকল্পনা করারও। প্রতি বছরের জুলাই থেকে জুন পর্যন্ত আয়–ব্যয়ের যে চক্র, তার ভেতরেই গড়ে ওঠে আপনার করের দায়। রিটার্ন জমার সময়সীমা শেষ হয়ে গেছে গত মঙ্গলবার, তবে এখনই থেমে থাকার সুযোগ নেই। বরং এই সময়টাকেই কাজে লাগিয়ে আপনি নতুন করে ভাবতে পারেন—কোথায় খরচ কমানো যায়, কীভাবে সঞ্চয় বাড়ানো যায়, আর কোন খাতে বিনিয়োগ করলে করছাড় পাওয়া সম্ভব। সঠিক পরিকল্পনায় এখনই নেওয়া সিদ্ধান্তই বছর শেষে আপনার করের বোঝা অনেকটাই হালকা করতে পারে। আগামীবার রিটার্ন দেওয়ার সময় বিনিয়োগের বিপরীতে কর…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার হাম (মিজেলস) রোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। দেশে উদ্ভূত হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। বুধবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরী জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে টিকা সরবরাহ ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের অন্যান্য বড় শহরেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো: দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, এর ফলে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজসহ সব নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করে দুই পক্ষের আলোচনা সফলভাবে সম্পন্ন হবে এবং মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাবে। জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস…

Read More

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস। দলের এমন কঠিন সময়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে অভিজ্ঞতার প্রতীক মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু পায়ের পেশিতে টান লাগায় এখনও মাঠে নামা হয়নি তার। ফলে পুনর্বাসন নিয়েই আপাতত সময় কাটছে চেন্নাইয়ের সাবেক অধিনায়কের। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান জানিয়েছেন, পুরোপুরি ফিট হতে ধোনির আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হতে কঠোর পরিশ্রম করছে ধোনি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত আছে। যদি এই সময়ের মধ্যে নতুন কোনো সমস্যা না হয়, তাহলে পুরোপুরি সুস্থ হতে তার আরও এক সপ্তাহ লাগবে। তবে সবকিছু নির্ভর করছে,…

Read More

ক্যামেরার সামনে এখন আর খুব একটা দেখা যায় না তাকে। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করলেই আলোচনায় উঠে আসেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সমুদ্রতীরে তোলা কিছু নতুন ছবি শেয়ার করে আবারও মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রভা। সেখানে অভিনয়ের বাইরে নতুন পেশায় মনোযোগ দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রভা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং…

Read More

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালটির ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটাছুটি করতে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করেনি। আগুন পুরোপুরি…

Read More