Author: স্টাফ রিপোর্টার

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হয় না। নেই হাতে-কলমে শেখার মেশিনারিজ। ল্যাবের যন্ত্রপাতি সব পুরোনো। নেই দক্ষ শিক্ষকও। শিক্ষার্থীদের এমন অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।’ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গতানুগতিক বক্তব্য না দিয়ে শিক্ষার্থীদের সমস্যা ও সংকটের কথা শোনেন। মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নিহাল উদ্দীন সরকার বলেন, আমাদের ঠিকমতো ক্লাসই হয় না। প্র‍্যাকটিক্যাল কাজে আটকে যায়। ক্লাসে কিছুই বুঝতে পারি না। ওই শিক্ষার্থীর সমস্যার কথা শুনে তার বিভাগের শিক্ষক মাশফিকুর…

Read More

দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, অতীতের মতো এখনও তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, জ্বালানিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে। সেখানে সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, তেলের ওপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।

Read More

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা গেছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত তিনটি উৎসব উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

Read More

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে পারাপার করতে পারেনি একটি বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। প্রণালীটির প্রবেশমুখে পৌঁছালেও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে জাহাজটিকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, জাহাজটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য হরমুজ প্রণালী ব্যবহার করার চেষ্টা করছিল। তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার থাকায় এবং চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করায় জাহাজটি সেখানে প্রবেশের অনুমতি পায়নি। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং প্রণালীটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটির বর্তমান অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে নৌ-পরিবহন বিশেষজ্ঞদের…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনে জাতীয় সংসদে দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করতে সহায়তা করবে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন…

Read More

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (১০ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়। এছাড়া সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

Read More

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসনের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’ আজ শুক্রবার জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম তদারকি করা সম্ভব হবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়। নতুন আইনে আগে প্রস্তাবিত চারটি স্কুলে সাতটি কলেজকে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে। আইনটি কার্যকর হওয়ার ফলে ঢাকা…

Read More

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের টানাপোড়েনের মাঝেই অর্থোডক্স ইস্টারকে ঘিরে এক বিরল সাময়িক শান্তির ঘোষণা এসেছে। ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা শুরু হবে শনিবার মস্কো সময় বিকেল ৪টা থেকে এবং চলবে রবিবার মধ্যরাত পর্যন্ত। এই সময়ে দুই দেশই ইস্টার উদযাপন করবে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে নির্ধারিত সময়ে সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে দ্রুত জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে। তিনি জানান, ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেন আগেই দিয়েছিল এবং…

Read More

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মা খুব শিগগিরই তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Read More

উত্তরাধিকার সূত্রে মায়ের রেখে যাওয়া তিন কোম্পানির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, মুন্নু গ্রুপের তিনটি তালিকাভুক্ত কোম্পানি- মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিকসের শেয়ার তার নামে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি মারা যাওয়া উদ্যোক্তা পরিচালক হুরন নাহার রশিদের মালিকানাধীন এসব শেয়ার তার কন্যা আফরোজা খানমের কাছে স্থানান্তরিত হয়। তিনি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী ছিলেন। ডিএসইর তথ্য অনুযায়ী, আফরোজা খানম পেয়েছেন—মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিকের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার…

Read More