গ্ল্যামার আর ব্যক্তিত্ব—দুইয়ের দারুণ মেলবন্ধনে আবারও আলোচনায় অভিনেত্রী সাবিলা নূর। পর্দার অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা এবার মুগ্ধতা ছড়ালেন ভিন্নধর্মী এক ফ্যাশন লুকে। বোহেমিয়ান পেসলি স্টাইলের ঐতিহ্যঘেঁষা সাজে ধরা দিয়ে যেন নতুন করে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের গল্প বললেন তিনি।
ছোট পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন সাবিলা নূর। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজের নতুন নতুন লুক ও বিশেষ মুহূর্ত।
সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন সাবিলা। সেখানে তাকে দেখা গেছে বোহেমিয়ান পেসলি লুকে। তার পরনে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি নান্দনিক একটি পোশাক, যা তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলেছে।
ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে একের পর এক মনকাড়া পোজ দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। ছবিগুলো পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
ক্যাপশনে সাবিলা লিখেছেন, ‘এমন একটা পোশাক পরার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য আছে, যা মনের মধ্যে এক শান্ত ও আত্মবিশ্বাসী ভাব এনে দেয় আর ফুটিয়ে তোলে নিজের ব্যক্তিত্বকে।’
নতুন এই লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বোহেমিয়ান পেসলি লুকটি ভীষণ পছন্দ হয়েছে।’
সাবিলা নূরের এই স্নিগ্ধ, আত্মবিশ্বাসী ও নান্দনিক উপস্থিতি ইতোমধ্যেই মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তার ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।

