Author: স্টাফ রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে সরকার ভাবনা–চিন্তা করছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, উচ্চ আয়ের ব্যক্তি ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর বৃদ্ধি এবং ব্যাংক লেনদেনে নতুন কর প্রবর্তনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কর আদায়কে স্বচ্ছ ও কার্যকর করতে পুরো প্রক্রিয়া ডিজিটালাইজের প্রস্তুতি চলছে। তার ভাষায়, “শুধু এনবিআর একা সরকারের রাজস্ব লক্ষ্য অর্জন করতে পারবে না—সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কর আদায়ে আরও আধুনিক ও দায়িত্বশীল হতে হবে।”…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ (শুক্রবার) আরও ১০টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোকে অপরিবর্তিতভাবে…

Read More

দেশের ক্রিকেটে নতুন তারকা খোঁজার মিশন আবারও শুরু হচ্ছে। স্কুল পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে মাঠে ফিরছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলার ৩৫০টি স্কুলের সাড়ে আট হাজারের বেশি শিক্ষার্থী। ২০১৫ সাল থেকে বিসিবির সঙ্গে যৌথভাবে স্কুল ক্রিকেট আয়োজন করে আসছে প্রাইম ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৫১টি। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয়…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দেশে মানবাধিকার লঙ্ঘনের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, অনেক রাজনৈতিক কর্মী ও পরিবার দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ উত্থাপনকালে কুমিল্লা-৪ আসনের এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র আপত্তির জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি। আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন।’ তিনি বলেন, দেশে মানবাধিকার…

Read More

আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ| এ উপলক্ষ্যে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন| প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা| এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারো মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে| ডিজিটাল ক্যাম্পেইনের পূর্বের কয়েকটি সিজনেও দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৪৪ জন ক্রেতা| সিজন-২৪ এ মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার| ৮ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা…

Read More

কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিতে এবং দাফনের জন্য খরচ দেবে সরকার। তার পরিবারের পাশে সরকার রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক। শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ…

Read More

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (রাহুল ও দাউদ নামেও পরিচিত)কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী ইসমাইল হোসেন। আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ রায়ের দিন ধার্য করেন এবং পরবর্তীতে রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান…

Read More

দেশজুড়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বসন্তের শেষ সময়ে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তায় আবারও দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িক স্বস্তি আনলেও জনজীবনে কিছুটা ভোগান্তির কারণ হতে পারে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, এসব ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমানগুলো ইরানের আশপাশেই অবস্থান বজায় রাখবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানা না হলে যুক্তরাষ্ট্র আবারও ‘হামলা চালানো’ শুরু করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান এবং সামরিক সদস্য—অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ—ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করা হয়।’ তিনি আরও বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়, যদিও সেটি খুবই অসম্ভব, তাহলে ফের হামলা চালানো শুরু হবে—আগের যেকোনো সময়ের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে রাতে অসুস্থতা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে নেওয়া হলে মারা যান তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাফিয়া রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে এনসিপি। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। রাফিয়া ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার…

Read More