Author: স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি অবরোধের প্রস্তুতি নেয়ায় সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই অবরোধ কার্যকর হলে ইরানের তেল সরবরাহ মারাত্মকভাবে সীমিত হয়ে যেতে পারে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৭.৬০ ডলার বা ৭.৯৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৮০ ডলারে পৌঁছেছে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮.৩১ ডলার বা ৮.৬১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.৮৮ ডলারে দাঁড়িয়েছে। এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিক বলেন, বাজার এখন মূলত…

Read More

আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আয় বাড়াতে করছাড় নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এতে কর অব্যাহতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের লক্ষ্য অন্তত অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় বৃদ্ধি করা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাব অনুযায়ী, এক অর্থবছরে বিভিন্ন খাতে মোট করছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকা। আগামী ২০২৬-২০২৭ অর্থবছরে এই অঙ্ক কমিয়ে ৯৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রতি বছর কোন খাতে কী পরিমাণ করছাড় দেওয়া হচ্ছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর অর্থ ও…

Read More

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন শিরীন শারমিনের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ জামিন চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামির জামিন বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তবে আদালত তার শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে এ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,‘তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।’ রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’ শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই চলবে না মন্তব্য করে…

Read More

জার্মান ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখল বায়ার্ন মিউনিখ। ৫৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে বুন্দেসলিগায় গোলের নতুন মানদণ্ড স্থাপন করেছে বাভারিয়ানরা, যা তাদের আধিপত্যের আরেকটি শক্ত প্রমাণ। শনিবার (১১ এপ্রিল) সেন্ট পাউলি-র বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে এই কীর্তি গড়ে দলটি। এর মাধ্যমে ১৯৭১-৭২ মৌসুমে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও উলি হোয়েনেসদের বায়ার্নের করা ১০১ গোলের ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেয় বর্তমান স্কোয়াড। কোচ ভিনসেন্ট কোম্পানি-র অধীনে দারুণ ছন্দে থাকা বায়ার্ন এখনও পাঁচ ম্যাচ বাকি রেখেই গোলসংখ্যা নিয়ে গেছে ১০৫-এ—যা বুন্দেসলিগার ইতিহাসে এক নতুন মাইলফলক। ম্যাচের শুরু থেকেই ছিল বায়ার্নের একচেটিয়া আধিপত্য। নবম মিনিটেই জামাল মুসিয়ালা-র নিখুঁত হেডে এগিয়ে যায় দলটি, আর…

Read More

ঢালিউড মানেই যেখানে সৌন্দর্য, মাধুর্য আর প্রাণবন্ত ব্যক্তিত্ব একসঙ্গে মিশে যায়—সেখানে অনায়াসেই উচ্চারিত হয় দিলারা হানিফ পূর্ণিমা-র নাম। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, কিন্তু তার আবেদন যেন একই রকম সতেজ। পর্দার বাইরে তিনি কেমন—তা জানার আগ্রহ ভক্তদের বরাবরই তুঙ্গে। আর সেই আগ্রহ আরও উসকে দিলেন তিনি সম্প্রতি এক খোলামেলা আড্ডায়। সঞ্চালক সিমরা খান-এর উপস্থাপনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে পূর্ণিমা শেয়ার করেছেন নিজের ব্যক্তিগত জীবনের হাসি-ঠাট্টা, অভ্যাস আর কিছু মজার অভিজ্ঞতা, যা ভক্তদের কাছে এনে দিয়েছে তার এক ভিন্ন রূপ। সকালের শুরুটা নিয়েই ছিল মজার এক প্রশ্ন—ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে কী বলেন? জবাবে হাসতে হাসতে পূর্ণিমা বলেন, ‘এই…

Read More

এবার ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধিদল। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তারা দেশ ছেড়েছে। রোববার (১২ এপ্রিল) মেহের নিউজের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দীর্ঘ সময়ের এই আলোচনার পর তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় প্রায় ২১ ঘণ্টা ধরে টানা বৈঠক হয়। সেখানে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালীসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি…

Read More

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

Read More

দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রোববা‌র (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। শরীফুল আলম বলেন, এটা আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল। সে ল‌ক্ষ্যে মিল পরিদর্শনে এসেছি। মিলটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, দিনাজপুরের মানুষের জন্য এক সময় গর্বের প্রতীক ছিল এই টেক্সটাইল মিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ আছে। দ্রুত সময়ের মধ্যে মিল কর্মচাঞ্চল্য ফিরে পাবে। এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও ব‌লেন,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি…

Read More