Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- ৯ যুগ্মসচিবকে বদলি
- ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর
- মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি
- ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ
- তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষে ম্যাচ। আক্রমণে ছিল একচ্ছত্র আধিপত্য, কিন্তু গোলের সামনে ব্যর্থতা—এই দুই মিলিয়েই অ্যানফিল্ডে হতাশার রাত কাটাল লিভারপুল। ৩২টি শট নিয়েও মাত্র একটি গোল, শেষে হজম করা এক গোল—ফলে বার্নলির বিপক্ষে ১–১ গোলে ড্র। এমন পারফরম্যান্সে গ্যালারিজ থেকে নেমে আসে দুয়োধ্বনি। আর সেই হতাশাকে ‘পুরোপুরি যৌক্তিক’ বলেই মানছেন লিভারপুল কোচ আর্নে স্লট। ম্যাচ শেষে সমর্থকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে স্লট বলেন, এটি শুধু দুয়োধ্বনি নয়, বরং জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর ভাষায়, “লিভারপুলের মতো দল হয়ে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ড্র করলে হতাশা হওয়াই স্বাভাবিক। যদি হতাশ না হই, তাহলে কোথাও বড় ভুল আছে। ভক্তদের অনুভূতি…
রূপালি পর্দার অভিনয়ের বাইরে নিজস্ব ফ্যাশন স্টাইল দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক মাধ্যমে নান্দনিক ও রুচিশীল উপস্থিতি দিয়ে বারবারই নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাল রঙের সাহসী ও অভিজাত সাজে ফের ভক্তদের মুগ্ধ করলেন এই নায়িকা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন বুবলী। ছবিগুলোতে তাকে দেখা যায় একেবারেই ভিন্ন এক গ্ল্যামারাস লুকে। তার পরনে ছিল গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে আলাদা মাত্রা। এই লুকের সঙ্গে মাথায় পরেছিলেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যেখানে সাদা মুক্তা ও পালকের নান্দনিক কাজ চোখে পড়ার মতো। মেকআপ ও…
সাভারে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অপরটি একটি ছেলে শিশুর হতে পারে। উল্লেখ্য, এর আগেও গত বছরের বিভিন্ন সময়ে একই স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ দেখতে পায়। পরে সে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর…
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন, দাবি আদায় না হলে এবং নির্বাচন কমিশন তাদের বক্তব্যে গুরুত্ব না দিলে তারা সারারাত ভবনটি অবরুদ্ধ করে রাখবেন। তিনি জানান, আসন্ন ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী দলই এবারের নির্বাচনে জয়ী হবে। রকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত রয়েছে,…
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি লিখিত দলিল নয়; এটি গত ১৬ বছরের বেশি সময়ে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে তৈরি। তাই এই সনদের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গণভোটের পক্ষে প্রচার করতেই পারে এবং এটিই দেশের ভবিষ্যৎ পথরেখা। শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান, বিদ্যমান আইন ও আরপিও অনুযায়ী সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে; এতে কোনো আইনি বাধা নেই। আন্তর্জাতিকভাবেও সরকার প্রস্তাবিত বিষয়ে গণভোটে…
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দেশটির নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’ বিক্ষোভকারীদের দমনে ইরানি সরকারের কঠোর অবস্থানের নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, ‘একজন দেশের নেতা হিসেবে খামেনি যা করেছেন, তা তার দেশের জন্য পুরোপুরি ধ্বংসাত্মক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা নজিরবিহীন।’ তিনি আরও বলেন, ‘দেশকে সঠিকভাবে চালানোর জন্য— যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু…
গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সম্মতি না মিললে যুক্তরাষ্ট্র এই শুল্কনীতি আরও কঠোর করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এসব দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের আওতায় রয়েছে। ট্রাম্প আরও জানান, আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত…
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান ‘শীর্ষক এই মেগা আর্ট ইভেন্টে ৫ হাজার ৮৭১ জন খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে গঠিত জুরিবোর্ড ১৪৩ জনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। তিনটি ক্যাটাগরিতে ৩০ লাখ টাকার মোট ১৪৩টি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ক্যাটাগরি ১- (তৃতীয় থেকে ষষ্ঠ) প্রথম হয়েছেন আরাত্রিকা বড়াল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তৃতীয় শ্রেণি। দ্বিতীয় হয়ছেন রাইছা ইসলাম জেছি উত্তরা হাই স্কুল এন্ড কলেজ ষষ্ঠ শ্রেণি।…
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কারণে-অকারণে হর্ন বাজানো আমাদের বহুদিনের চরম বদ অভ্যাস। এটা পরিবর্তনের জন্য যেমন আইন লাগে, তেমনি মানুষেরও অভ্যাস পরিবর্তন করতে হয়। আজ শনিবার পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে আয়োজিত শোভাযাত্রায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।…
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্থানীয় প্রজাতি এবং জীববৈচিত্র্য রক্ষা করা, কর্পোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উপদেষ্টা আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জীবন বিজ্ঞান, স্বাস্থ্য ও জৈবপ্রযুক্তি খাতে জ্ঞান বিনিময়, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত ১ম আন্তর্জাতিক লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি সম্মেলনে এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যবিপ্রবি’র জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ সম্মেলনের আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমরা বৈজ্ঞানিক উদ্ভাবনের সমর্থক, তবে কর্পোরেট নিয়ন্ত্রণে প্রাকৃতিক সম্পদের…
