Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- ৯ যুগ্মসচিবকে বদলি
- ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর
- মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি
- ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ
- তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব, আর শুরুতেই জমে উঠেছে উত্তেজনা। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস; পুরো দল গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল ৩ ওভার ৫ বল বোলিং করে খরচ করেন মাত্র ৯ রান এবং তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এই অসাধারণ স্পেলের মধ্য দিয়ে বিপিএলে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড নিজের করে নেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আবু হায়দার রনি।…
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল প্ল্যাটফর্ম গোজায়ানের সাথে ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দিয়েছে। ‘লাইভ ওয়াইড’ বা ‘বড় পরিসরে বাঁচুন’— এই অভিন্ন দর্শনে অনুপ্রাণিত এ অংশীদারিত্বের লক্ষ্য হলো গ্রাহকদের আরও বেশি ভ্রমণ করা, বিশ্বকে নতুনভাবে দেখা এবং প্রযুক্তি ও ভ্রমণের মাধ্যমে জীবনের অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে উৎসাহিত করা। এই সহযোগিতার মূল কেন্দ্রে রয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। এটি যেকোনো বিশেষ মুহূর্ত, দলগত স্মৃতি এবং শ্বাসরুদ্ধকর ভ্রমণের দৃশ্য একদম নিখুঁতভাবে ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে। গোজায়ানের ভ্রমণ সেবার সাথে যুক্ত হয়ে অপো এখন ব্যবহারকারীদের তাদের ভ্রমণকে আরও উৎসাহিত করতে এবং একইসাথে,…
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সাততলা একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত দ্বিতীয় তলায়, যা ধোঁয়া ও শিখায় আটকা পড়া বাসিন্দাদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঘটে। প্রথমদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল নিহতের সংখ্যা ৩ জন জানিয়েছিল। পরে পুলিশ নিশ্চিত করেছে, মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টায় দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত তৎপরতার মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং প্রায় ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী…
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আজ শোকসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়েছে। শোকসভায় দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী প্রতিনিধিদের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এ শোকসভার আয়োজন করা হয়েছে। শোকসভায় অংশ নিতে আগত সব অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি…
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনার চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা…
সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিশ্চিত তথ্য এসেছে যে আজ যেসব বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, সেই ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে ইরান।” তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কূটনৈতিক চাপের ফলেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী আন্দোলনে অস্থির হয়ে উঠেছে ইরান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এই প্রাণহানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতির কথা ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে আল-হাওলি ও আল-জারু পরিবারের দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোরও রয়েছে।…
পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’। এরপর তিনি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকটি ছিল ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই পদক উপহার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ কিংবা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলগুলোর মধ্যে সমঝোতা অনুযায়ী আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০টি আসনে, খেলাফত মজলিশ ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, এবি পার্টি ৩টি আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)…
