Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- ৯ যুগ্মসচিবকে বদলি
- ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর
- মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি
- ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ
- তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের প্রচারণার দায়িত্ব শুধু সরকারের একার নয়, এ দায়িত্ব দেশের সকল রাজনৈতিক দলেরও। সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সব সদস্য ইতোমধ্যে দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এই প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই, কোনো প্রার্থী নেই। ফলে এই গণভোটে সবাই আমাদের প্রার্থী এবং সবাই এই প্রক্রিয়ার…
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে। দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্মার্টফোন উন্মোচন হিসেবে জায়গা করে নিয়েছে এই আয়োজন। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতাকে সাক্ষী রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে, যা আরও বিস্তৃত দৃশ্য, গভীর গল্প এবং জীবনকে ধারণ করার এক অনন্য মাধ্যম। কক্সবাজারে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ১২০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলরেখা উন্মুক্ততা এবং বিশালতার প্রতীক, যা ডিভাইসটির উন্নত ইমেজিং সক্ষমতার সাথে মিলে যায়। অনুষ্ঠানে দেখানো হয়েছে কীভাবে রেনো১৫ সিরিজ ফাইভজি ব্যবহারকারীদের তাদের চারপাশের পরিবেশ, গভীর আবেগ ও আনন্দময় মুহূর্তগুলোকে…
রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই এ সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেলের কাজ চলমান থাকায় এবং সড়ক অবরোধের কারণে যানজটের…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। আমাদের কাছে যেসব বিষয়ে সমস্যা মনে হয়েছে, সেগুলো আমরা রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। সোমাবর (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতে পারে—এটা নতুন কোনো বিষয় নয়। বিএনপি মহাসচিব বলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর, জিয়াউর রহমান পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণ-মানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তাঁর জীবনের বিশেষ বৈশিষ্ট্য…
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা প্রদান এবং ‘মব’ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব অভিযোগ জানানো হয়েছে। গত শনিবার চিঠিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে রুমিন ফারহানা একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সমাবেশ ভেঙে দেওয়া হয়। ঘটনার…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। দেশ পরিবর্তনের জন্য। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্ভুদ্ধকরণ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। দেশের মানুষ যেভাবে গণভোটের ব্যাপারে বুঝবে, সেভাবেই তাদেরকে বোঝাতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ১৯৭১ সালে যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। তবে…
বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিসিবির…
বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন এবং ২০২৪ সালে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা রাজপথে…
দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদে আবার মানুষ পাঠানোর প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই ঐতিহাসিক অভিযানের অংশ হিসেবে শনিবার নাসা তাদের শক্তিশালী এসএলএস (স্পেস লঞ্চ সিস্টেম) রকেট ও ওরিয়ন মহাকাশযানকে উৎক্ষেপণ মঞ্চে নিয়ে এসেছে। মানুষকে চাঁদের কক্ষপথে পাঠানোর এই মিশনের নাম ‘আর্টেমিস–২’। কেনেডি স্পেস সেন্টার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রায় ১২ ঘণ্টা সময় ধরে পরিচালিত এই স্থানান্তরের মধ্য দিয়ে নাসা মিশনের পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো শুরু করতে পারবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৬ ফেব্রুয়ারি এসএলএস রকেটটি চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে পারে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে বিশাল…
