Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সংগ্রহ কার্যক্রম ও দুই শতাধিক নতুন নেতাকর্মীর যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরকার। তিনি তার বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা…
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো সারাদেশে ঈদুল আজহা ‘ঈদ হ্যাপিনেস অফার’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্টের পাশাপাশি, আকর্ষণীয় অফার থাকছে। উৎসবের মৌসুমে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও নিশ্চিন্ত ও সহজ করতে ক্যাম্পেইনটি ০৩ মে থেকে শুরু হয়ে ঈদের দিন রাত পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের অংশ হিসেবে, ক্রেতারা অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো রেনো১৫ ফাইভজি সিরিজ, অপো এ৬ ও অপো এ৬এস প্রো কেনার পর ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। ফলে, এবারের ঈদে ক্রেতারা আরও বেশি আত্মবিশ্বাসী ও নিশ্চিন্ত হওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনকে আরও উৎসবমুখর করতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল গিফট পাওয়ার সুযোগ থাকছে। যার মধ্যে রয়েছে অপো…
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছেন তিনি। খবর এএফপি’র। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যে প্রস্তাব দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।’ এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার প্রস্তাবের খসড়া পাঠিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বড় ধরনের অতর্কিত হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত মাত্র এক দফা সরাসরি আলোচনা হয়েছে। সেটিও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ…
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত নবম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। সরকার আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর। সরকার নির্বাচনী অঙ্গীকারের…
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’| এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন| এ উদ্যোগের উদ্দেশ্য- বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরো সুদৃঢ় করা| সম্মেলনে অংশ নেয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনারগণ বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন| গত বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) কাঠমুন্ডুর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান| এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা…
পায়ের আঙুলের হাড় ফেটে গেছে। এ কারণে ১০ মে ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল। শনিবার এই খবর নিশ্চিত করেছে ক্লাব। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী দুই সপ্তাহ সাইডলাইনে থাকতে হবে অভিজ্ঞ রাইটব্যাককে। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ক্লাবের মৌসুমের শেষ ম্যাচে তিনি ফিরতে পারেন। আগামীকাল রোববার এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচ শেষে নির্ধারণ হয়ে যেতে পারে লা লিগার চ্যাম্পিয়নশিপ। আজ রাতে ওসাসুনার মাঠে যদি বার্সা জেতে এবং রিয়াল কালকের ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কাতালান জায়ান্টরা চ্যাম্পিয়ন হবে। পরের রোববার বার্সার মাঠে খেলবে রিয়াল। এটাই তার শেষ ক্লাসিকো হওয়ার কথা ছিল। রিয়ালের সঙ্গে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট রুটে সড়কের অবস্থা এতোটাই খারাপ যে প্রায় ১০ ঘন্টা সময় লেগে যায়। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমি নির্বাচনী প্রচারের সময় এসে বলেছিলাম, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে সিলেট-ঢাকা সড়ক নির্মাণের কাজে হাত দেবো।’ তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পরে এ বিষয়ে সড়কের দায়িত্বে যে মন্ত্রণালয় আছে আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম, কাজটি যখন শুরু হয়, বিভিন্ন জায়গায় তাদের…
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবো।
বাংলাদেশের বিভিন্ন জেলা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপের শীর্ষস্থানীয় আইনজীবী সংস্থা কাউন্সিল অব বারস অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন অঙ্গনে অগণতান্ত্রিক চর্চা বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির সভাপতি রোমান জাভর্শেক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। সংস্থাটি ৪৬টি দেশের ১০ লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে থাকে। ‘ইরেগুলারিটিজ ইন সেভারাল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস’ শিরোনামের এই চিঠিটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ করতে…
পটুয়াখালীর কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ভাড়া বাসার তিনতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। মেহেরুন্নেছা উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেরুন্নেছা উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, তাদের সন্তান ফারদিন (দেড় বছর) ও ফারিস্তাকে (৪) নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার (১ মে) রাত দেড়টার…
