Author: স্টাফ রিপোর্টার

ভেজাল ওষুধ ও অপচিকিৎসা রোধে সারা দেশে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অবৈধ ও অপরিকল্পিত ক্লিনিকগুলোতে মোবাইল টিমের মাধ্যমে নজরদারি বাড়াতে হবে, যেন অপচিকিৎসা ও রোগী হয়রানি বন্ধ করা যায়। একই সঙ্গে ডিসপেনসারিতে ভেজাল ওষুধ বিক্রি রোধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হবে।’ দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিসিদের কাছ থেকে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে এবং…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, ‘একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠন করা হবে। রোববার সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের দিবসের বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে, ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’। তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম একটি বিশাল ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা…

Read More

নিউজিল্যান্ড সিরিজ শেষে নতুন লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন জাতীয় দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নিজেকে আরও শানিত করতে এখন তার চোখ ঢাকা প্রিমিয়ার লিগে। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন—শেখার প্রক্রিয়া থেমে নেই, বরং প্রতিদিনই নিজেকে আরও উন্নত করার চেষ্টা চলছে। মিরপুরে রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে—আপনারাও, আমরাও। প্রতিদিনই আমরা চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য। আমিও করছি। যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলো ঠিক করার চেষ্টা করছি।’ ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলেও সেটিকে বাধা হিসেবে দেখছেন না এই ডানহাতি ব্যাটার। বরং যেকোনো পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। হৃদয়ের ভাষায়,…

Read More

দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর বারবার পিছিয়ে যাওয়া—সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘নাকফুলের কাব্য’। দর্শকপ্রিয় জুটি আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এই সিনেমা ঘিরে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়লেও এই জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া সিনেমাটি এতদিন প্রেক্ষাগৃহে আসেনি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, আসন্ন কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’। গ্রামীণ পটভূমি ও মাটির গন্ধমাখা গল্পে নির্মিত…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে দুটি অনুষ্ঠান আয়োজন করে মাইলফলক তৈরি করেছে। দেশে ব্র্যান্ডটির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সল্যুশন ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতি তুলে ধরে এ আয়োজন। আয়োজনের শুরুতেই ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয় গতকাল শনিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ…

Read More

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার গণিত (আবশ্যিক) পরীক্ষায় তিন জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ২১৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার (০৩ মে) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধার ১ জন, দিনাজপুরে ১ জন, পঞ্চগড়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ২১৬৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৫…

Read More

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে। গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী: ১,১৬৬ জন; নিশ্চিত হাম রোগী: ৯৫ জন। মোট সন্দেহজনক রোগী: ৪০,৪৯১ জন; মোট নিশ্চিত রোগী: ৫,৩১৩…

Read More

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অপতথ্য ও গুজব ছড়ানো যে, একটি অপরাধ, তা অনেক সময় আমরা উপলব্ধিই করি না। শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে গুজব ও অপতথ্য : কে শিকার? কে শিকারি?’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ আরও বলেন, কোনো না কোনোভাবে আইনি পদক্ষেপ ছাড়া এটি রোধ করা সম্ভব নয়। তবে সমালোচনা ও গালি ভিন্ন বিষয়; সেগুলো ফেক নিউজ নয়। ফেক নিউজকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত এবং এ বিষয়ে সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ইউনেস্কোর হেড অব…

Read More

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবতে হবে। সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। প্রধানমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে। দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে…

Read More

দেশের ১১টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read More