Author: স্টাফ রিপোর্টার

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু হবে। রবিবার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‎এতে বলা হয়, ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে ১৬ জুন সকাল ১০টা থেকে। ‎প্রবেশপত্র নিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ…

Read More

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ডকে মার্কিন নীতির বাইরে আলাদাভাবে দেখা যায় না। এক সংবাদ সম্মেলনে বাঘেই ‘অঞ্চলে জায়নবাদী রাষ্ট্রের (ইসরাইল) কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।’ তিনি আরও , ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও নীতিগত ভূমিকা রয়েছে বলেই তেহরান মনে করে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান। রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে…

Read More

পাকিস্তান-শাসিত কাশ্মীরে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত একটি আন্দোলনকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে সক্রিয় সরকারবিরোধী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকরা সম্প্রতি তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। যদিও কয়েক দিন আগে স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী আইনে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করে। রাওয়ালকোট শহরের বেসামরিক কমিশনার সরদার ওয়াহিদ জানান, সর্বশেষ সংঘর্ষে ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্য নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, জেএএসির কেন্দ্রীয় কার্যালয় ইতোমধ্যে সিল…

Read More

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১২৯ জন। সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। সান্তোস শহরের পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বলেন, ‘ভুমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উদ্ধারকাজ করছি।’ ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে ৮ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ফিলিপাইনের কিছু উপকূলে ১০…

Read More

রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (৮ জুন) দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা। এতে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Read More

সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলায় শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে হাজির করা হয়। শুনানির জন্য ঢাকা মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতের আসামি কাঠগড়ায় রাখা হয়। পরে ‘শোন অ্যারেস্ট’ (কারাগারে থাকা অবস্থায় অন্য মামলায় গ্রেফতার দেখানো) সংক্রান্ত শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলার নথিপত্র ও বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতি কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বাদী শাহ নেওয়াজ আহাম্মদের অভিযোগ, অভিযুক্ত তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার…

Read More

হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এই মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্যে অপেক্ষমাণ রাখেন। পরে মামলাটি গ্রহণ করার কোনো উপাদান না থাকায় তা খারিজ করার আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম…

Read More

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন রাহেলা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন রিংকু দেবনাথ। বিকেলে তিনি তার ভাগিনা পিযুষ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে…

Read More

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিমানঘাঁটিটিতে সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল-খারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে। তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন। সৌদি আরবের আল-খারজ…

Read More