Author: স্টাফ রিপোর্টার

যারা আমার জানাজা পড়াবে না তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে।’ তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা…

Read More

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০.২০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান। এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

Read More

** মাঠ পর্যায়ে প্রায় ৪ শতাধিক কর পরিদর্শকের পদ খালি, যা রাজস্ব আদায়ে প্রভাব পড়ছে ** চূড়ান্ত সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশের ৫ মাস পেরিয়ে গেলেও পদোন্নতি না দেওয়ায় হতাশ কর্মচারী ** তালিকায় নাম রয়েছে এবং পদোন্নতির যোগ্য হয়নি— এমন অনেকে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন হলেও কোটার খপ্পর থেকে এখনও মুক্ত হতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোটার কারণে প্রায় এক দশক ধরে পদোন্নতি বঞ্চিত ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের বহু কর্মচারী। বিশেষত কর রাজস্ব বিভাগের মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ কর পরিদর্শক পদে পদোন্নতিতে কোটার বৈষম্য মারাত্মক। বঞ্চিত কর্মচারীদের আন্দোলনে মুখে গত নভেম্বরে কোটা…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি বাংলাদেশে প্রেরণ করা হয়। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ প্রেরণের পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং কনসাল থোইং। বাংলাদেশ সময় আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, গত ৩০ এপ্রিল বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের স্বজন, কনস্যুলেট…

Read More

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রকল্যাণ, ক্যারিয়ার ও স্বাস্থ্য সমন্বিত প্লাটফর্ম ‘ক্যাম্পাস কানেক্ট – দ্য ডেইলি ক্যাম্পাস’ এর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আদিত্য চৌধূরী এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব ঘাগ্রা। শনিবার (২ মে) কেন্দ্রীয় দপ্তরের অনুমোদনে রাবিপ্রবি শাখার ১৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, সাইদুল ইসলাম আফজাল, সুজানা চাকমা, অনন্যা সেন গুপ্তা, ফারিয়া আক্তার, সানজিদা রুবায়েত জেসিফা, মো শেফায়েতুল ইসলাম শারেক, তিথি বিশ্বাস, মো. আরিফুল ইসলাম,…

Read More

ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবেক বিহার এলাকায় চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৪টার দিকে। এরপর আগুন নেভানো এবং উদ্ধার কাজ চালাতে মোট ১৪টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে। শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ…

Read More

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ ৩ মে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। গতকাল শনিবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও…

Read More

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে অনন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (০৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল এ তথ্য জানান। পুলিশ জানায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

Read More

দীর্ঘ বিরতির পর অবশেষে ৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে পারে নয়াদিল্লি। এমনটা হলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটবে। শনিবার (০২ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্তার বরাতে এমনটা জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই চালু হতে পারে পর্যটক ভিসা। তবে এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর। ওই কর্মকর্তা উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে রয়েছে এবং এ নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে। কংগ্রেস সাংসদ শশী থারুর ওই কমিটির নেতৃত্বে। তিনি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে দুইটি অনুষ্ঠান আয়োজন করে মাইলফলক তৈরি করেছে। দেশে ব্র্যান্ডটির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সল্যুশন ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতি তুলে ধরে এ আয়োজন। আয়োজনের শুরুতেই ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি…

Read More